1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বরিশাল বাবুগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বরিশাল বাবুগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

মো.রফিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৮৩ Time View

মোঃ রফিকুল ইসলামঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা ‘রুকন সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধাণ অতিথি ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল জব্বার।

শুক্রবার বাবুগঞ্জ ডিগ্রী কলেজ এ সম্মেলনে আয়োজন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং বাবুগঞ্জ উপজেলা সেক্রেটারি আঃ সালাম মাঝি সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আজিজুল রহমান অলিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নায়েবে আমির অধ্যাপক মাসুদুর রহমান সিকদার।

সম্মেলনের শুরুতেই দারসুল কুরআন পেশ করেন চাঁদপাশা ইউনিয়নের আমির মাও মোস্তাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রহমতপুর ইউনিয়নে আমির মাওঃ হাসান আলী, চাঁদপাশা ইউনিয়নের আমির মাস্টার জাকির হোসেন বাবুগঞ্জ উপজেলা নেতৃবৃন্দ।

বরিশাল জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল জব্বার বলেন, আল্লাহ তায়ালার জান্নাতের বিনিময়ে মুমিনের জানমাল কিনে নিয়েছেন। এক্ষেত্রে আল্লাহর সাথে আমরা চুক্তিবদ্ধ। আর এই চুক্তির শর্তাবলি যথাযথভাবে পালনের মধ্যেই রয়েছে মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তায়ালার বিধান ও রাসূল সা:-এর আদর্শ যথাযথভাবে অনুসরণ করতে হবে।

তিনি বলেন, মানুষের দুনিয়াবী জীবন খুবই ক্ষণস্থায়ী; চিরস্থায়ী আখেরাতের জীবন। তাই দুনিয়ার জিন্দিগীর চেয়ে আখেরাতের জীবনকেই আমাদেরকে অধিক প্রাধান্য দিতে হবে। এজন্য দ্বীন বিজয়ের প্রচেষ্টা চালানোর কোনো বিকল্প নেই। আর দ্বীনকে বিজয়ী করতে রুকনদের জান ও মাল দিয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ময়দানের নামতে হবে ধৈর্য্য ও সাহসিকতার সাথে। এক্ষেত্রে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। তাই সকল জুলুম-নির্যাতন ও বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই ইসলামী আন্দোলনকে বেগবান করতে হবে।
তিনি বলেন, দ্বীনই আমাদের জীবনোদ্দেশ্য।

তাই এ ব্যাপারে আমাদেরকে সবসময় আপোষহীন থাকতে হবে। তিনি বরিশাল জেলাকে ইসলামী আন্দোলনের জন্য একটি মডেল জেলায় পরিণত করতে শপথের কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে শপথের কর্মীদের সর্বশক্তি নিয়োগ করার আহ্বান জানান।
বাবুগঞ্জ উপজেলা সকল করুক এসময়ে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)