সমাবেশে থেকে শিক্ষার্থীরা বলেন, সরকারকে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে ও জাতিসঙ্ঘের তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি দ্রুত মেনে নেয়ার দাবি জানান।
বিক্ষোভ মিছিল থেকে তারা ‘আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে’, ‘আটককৃত সকল ছাত্রদের মুক্তি চাই দিতে হবে’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়া তারা সারাদেশের শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কী, পেশাজীবী, শ্রমজীবী ও সকল নাগরিককে কমসূচি পালনে সর্বাত্মক সহযোগিতা ও আমাদের দাবি আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করতে বিশেষভাবে অনুরোধ করেন।