1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বরিশালে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকসহ, আহত ২০ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বরিশালে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, সাংবাদিকসহ, আহত ২০

বরিশাল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১৭৫ Time View

বরিশালে প্রতিনিধি

সারাদেশে ছাত্র হত্যার বিচার কর, গণগ্রেফতার বন্ধ কর’ স্লোগানে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে বরিশালে পুলিশের লাঠিচার্জে প্রায় ২০ জন আহত হয়েছেন। এ সময় ১০ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর অশ্বিনী কুমার টাউন হল ও আদালতের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। কোটা আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কসহ সারাদেশে শিক্ষার্থীদের মুক্তি এবং নয় দফা মেনে নেওয়ার দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত বিজন সিকদার জানান, নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির আয়োজন করে। এতে বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। এ সময় পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী এসে তাদের কর্মসূচিতে বাধা প্রদান করে ছত্রভঙ্গ করে দেয়। পরে শিক্ষার্থীরা নগরীর বিভিন্ন স্থানে বসে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের চেষ্টা চালায়।

শেষে শিক্ষার্থীরা আদালতের মূল ফটকের সামনে এসে জড়ো হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পূণরায় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে সাংবাদিকসহ ২০ শিক্ষার্থী আহত হন। পরে ঘটনাস্থল থেকে ১০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এ ব্যাপারে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম তানভীর আরাফাত সাংবাদিকদের বলেন, বেশ কিছু বিরোধী দলের ছাত্র সংগঠন আন্দোলনে নেমেছে, যেহেতু কোর্ট এলাকায় নেমে অবরোধ করেছে, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায় তাই তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়েছে।

তিনি আরও বলেন, যাদের আটক করা হয়েছে তাদের মধ্যে কোনো শিক্ষার্থী নেই, তারা সবাই শিবির কর্মী। এছাড়া তিনি সাংবাদিকদের আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)