1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নেছারাবাদের কাঠের তৈরি নৌকা যাচ্ছে জার্মানিতে  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

নেছারাবাদের কাঠের তৈরি নৌকা যাচ্ছে জার্মানিতে 

দেবাশীষ মন্ডল আশীষ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১৮৮ Time View
দেবাশীষ মন্ডল আশীষ, স্টাফ রিপোর্টার:
পিরোজপুর নেছারাবাদের আটঘর-কুড়িয়ানা কাঠের নৌকা তৈরির জন্য বিখ্যাত। শত বছরের ঐতিহ্যবাহী ভাসমান নৌকার হাট কেন্দ্র করে দেশি-বিদেশি অনেক পর্যটক এখন ভিড় করছেন এই হাটে। এবারে সেই নৌকা যাবে জার্মানিতে। প্রাথমিক পর্যায়ে ২০টি নৌকা অর্ডার হলেও প্রথম পর্যায়ে যাবে ১০টি।
নৌকা মিস্ত্রি আজিজুল বলেন, আমি দীর্ঘদিন ধরে নৌকা তৈরি করি। সাধারণত ডিঙি ও টালাই বানাতাম। কয়েকদিন আগে জার্মানির এক লোক এসে ২০টি নৌকার অর্ডার দেন। এটিই আমার প্রথম বিদেশি অর্ডার। এর আগে আমাদের এলাকার তৈরি নৌকা বিদেশি অর্ডার কেউ পায়নি। প্রতিটি নৌকা তৈরিতে ১০ হাজার টাকা চুক্তি হয়েছে। তিনি বায়না বাবদ অগ্রিম ২৪ হাজার টাকা দিয়ে গেছেন। মেহগনি গাছ দিয়ে তাদের দেখানো ডিজাইন অনুসারে তৈরি করছি। প্রথমে ১০টি নৌকা যাবে। এরপরে ভিন্ন ডিজাইনের আরও ১০টি নৌকা বানাতে হবে।
জার্মান নাগরিকের সঙ্গে আসা বরিশালের এক বাসিন্দা মোহাম্মদ জুবান আহমেদ সপ্তাহে একবার এসে কাজের অগ্রগতি দেখে যান বলে জানান তিনি। তিনি আরও জানান, এই নৌকা নিয়ে সেখানকার বাজার দেখবেন। বাজারে চললে আরও নৌকা তৈরি করে নেবেন। তবে নৌকাগুলো ওখানকার কোনো নদী বা খালে চলবে না। এসব দিয়ে বসার জন্য শৌখিন আসন বানানো হবে।
জার্মান নাগরিকের পক্ষে মোহাম্মদ জুবান মোবাইল ফোনে বলেন, এখন কাজ প্রাথমিক পর্যায়ে। এজন্য আমরা বিস্তারিত জানাতে চাচ্ছি না। তবে সবগুলো নৌকা পুরোপুরি তৈরি হলে হস্তান্তরের আগে বিস্তারিত জানাব।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদার বলেন, আমাদের এলাকার পেয়ারা, আমড়া ও নৌকা তৈরি করার জন্য বিখ্যাত হলেও এই প্রথম এলাকার তৈরি নৌকা বিদেশে যাচ্ছে- এটি আমাদের জন্য গৌরবের এবং সুনামের। এতে করে বাংলাদেশের পণ্যের বিশ্ববাজার যেমন তৈরি হবে, তেমনি অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনার দুয়ার খুলবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, এটি আমাদের জন্য আনন্দের ও অনুপ্রেরণার। তবে আমি সরেজমিনে নৌকার কারিগর আজিজুলের সঙ্গে দেখা করে এই শিল্প কীভাবে আরও সমাদৃত করা যায় এবং যে কোনো সহায়তার প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)