1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নাজিরপুরে কবুতর চুরির অপবাদ দিয়ে শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

নাজিরপুরে কবুতর চুরির অপবাদ দিয়ে শিশুকে গাছের সাথে বেঁধে নির্যাতন

পিরোজপুর প্রতিনিধিঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ২৩২ Time View

পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের নাজিরপুরে কবুতর চুরির অপবাদ দিয়ে মো. সিয়াম ফকির (১১) বছর বয়সের এক শিশুকে গাছের সাথে বেেঁধ নির্যাতনের ঘটনা ঘটেছে।

এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ফিরোজা বেগম (৫৫) ও তার কন্যা লাবনী আক্তার (২৬) নামের দুই নারীকে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত ফিরোজা বেগম উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কালিকাঠি গ্রামের মৃত মন্নান মল্লিকের স্ত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে অভিযুক্তদের নিজ বাড়িতে।

ভুক্তভোগী সিয়ামের ফুফু কুরছিয়া বেগম জানান, ওই দিন সকাল সাড়ে ৮টার দিকে তিনি খবর পান তার ভাইরপো সিয়ামকে তাদের বাড়ির পাশ^র্বর্তী মৃত মন্নান মল্লিকের স্ত্রী ফিরোজা বেগম (৫৫) ও তার কন্যা লাবনী আক্তার সকাল ৬টার দিকে কবুতর চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে ধরে নিয়ে গাছের সাথে বেঁধে মারধর করে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখতে পান তার সামনেই অভিযুক্ত মা ও মেয়ে সিয়ামকে গাছের সাথে বেধে সকাল ৯টা পর্যন্ত ৩ ঘন্টা মারধর করছেন। এ সময় তাকেও (ফুফু) তাড়িয়ে দেওয়া হয়। স্থানীয় পাশ^র্বর্তী উত্তর জয়পুর গ্রামের প্রত্যক্ষদর্শী রুবেল বেপারী বলেন,

ওই শিশুটিকে মারধরের চিৎকার পেয়ে ওই বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন শিশুটিকে একটি সুপারি গাছের সাথে বেেঁধ মারধর করা হচ্ছে। এ সময় অভিযুক্ত ফিরোজা বেগম ওই শিশুটিকে মারধর ও ওই প্রত্যক্ষদর্শীকেও মারধর করতে তেড়ে আসেন।

পরে থানা পুলিশের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভুক্তভোগী শিশুটি জানায়, তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে কবুতর চুরির অপবাদ দিয়ে মা—মেয়ে মিলে সুপারির গাছের সাথে রশি দিয়ে বেেঁধ বেদম মারধর করে। সে কবুতর চুরি করেনি বললেও তাকে প্রায় ৩ ঘন্টা ধরে মারধর করেন। অভিযুক্ত আটক ওই দুই নারী থানায় বসে বলেন, ওই শুিশুটি তাদের ২০টি কবুতর চুরি করেছে। তাকে কোন মারধর করা হয় নি।

শুধু বেঁধে রাখা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন হাওলাদার বলেন, শিশুটির বাবার সাথে মায়ের সম্পর্ক না থাকায় শিশুটি তার দাদির কাছে থাকে। ওই দিন সকালে অভিযুক্ত মা ও মেয়ে গিয়ে শিশুটিকে তার দাদির কাছ থেকে ধরে নিয়ে আসে।

এ সময় শিশুটির দাদি এতে বাঁধা দিলে তাকে ঠেলে কাঁদা মাটিতে ফেলে দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জিনাত তাসনিম বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতে ক্ষতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা চলছে। অবস্থার বেগতিক মনে হলে উন্নত চিকিৎসার জন্য কোথাও প্রেরন করা হবে।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. শাহ আলম হাওলাদার বলেন, সকালে খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে ভুক্তভোগীকে গাছের সাথে বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ওই শিশুকে মারধরের অভিযোগে মা মেয়েকে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মামা অহিদুল শেখ বাদি হয়ে একটি অভিযোগ দিয়েছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)