1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ইউসিবি’র আয়োজনে কৃষি উদ্যোক্তা দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ইউসিবি’র আয়োজনে কৃষি উদ্যোক্তা দক্ষতা ও উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ:
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৮১ Time View

ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

ইউসিবি পিএলসি’র ‘ভরসার নতুন জানালা’ প্রকল্প
চাঁপাইনবাবগঞ্জে — কৃষি উদ্যোক্তা পেলেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)’র আয়োজনে কৃষি উদ্যোক্তা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কৃষি ব্যবসা ও কৃষি উদ্যোক্তা, কৃষি ব্যবসা, কৃষি ব্যবসার সম্ভাবনা, ব্যবসার উদ্যোগ, উদ্যোক্তার বৈশিষ্ট্য, ধারণার উন্নয়ন, তথ্য সংগ্রহ, মূলধন গঠন, মূলধনের উৎস, উদ্যোক্তা ও ব্যাংক, ঋণ আবেদনকারীর যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, ঋণের প্রকারভেদ, সুদের হার, কৃষি ও পল্লিঋণ কর্মসূচি, ঋণ নিয়মাচার ও ঋণের পরিমাণ নির্ধারণ, ঋণ পরিশোধের সময় ও কিস্তি নির্ধারণ, বিপণন কাকে বলে, বিপণনের কাজ, করণীয়. বিপণনে তথ্যপ্রযুক্তি, কৃষি পণ্য বিপণনে সমস্যা, সমস্যা সমাধানে করণীয়, ক্রেতা সন্তুষ্টির গুরুত্ব, ব্যবসার পরিকল্পনার গুরুত্ব, ব্যবসা পরিকল্পনার উপাদান, হাতে-কলমে ব্যবসা পরিকল্পনা তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এই প্রশিক্ষণের ফলে সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীরা উৎপাদন ও বাজারজাতকরণ, ব্যবসা ও বিনিয়োগ সম্পর্কিত নীতি, কৌশল, সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার মৌলিক বিষয়াদি সম্পর্কে জানতে পারেন এবং তা আয়বৃদ্ধিমূলক কার্যক্রম বা ব্যবসা পরিচালনায় প্রয়োগ করতে পারবেন। এছাড়া প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে তৈরি করার জন্য আত্মবিশ্বাসী হবেন।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর রাজশাহী রিজিওনের রিজওনাল হেড জনাব আবুল হাসনাত, অত্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব এটিএম তাহমিদুজ্জামান , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ শাহ আলম ভুঁইয়া ,

উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশন এর জনপ্রিয় কৃষি বিষয়ক অনুষ্ঠান “ মাটি ও মানুষ” প্রোগ্রাম এর উপস্থাপক জনাব মোঃ রেজাউল করিম সিদ্দিক সহ কৃষি সম্পসারন অধিদপ্তর ,চাঁপাইনবাবগন্জ এর উপ-পরিচালক জনাব ড. পলাশ সরকার, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা জনাব ডাঃ মোঃ গোলাম মোস্তফা, জেলা মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মাহবুবুর রহমান ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি , চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক রায়হান আহমেদ খান সহ অত্র জেলার কৃষি উদ্যোক্তা বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)