বাবুগঞ্জ বরিশাল সংবাদদাতাঃ সিএমপির চকবাজার থানায় অভিযান চালিয়ে ০৯ কেজি গাঁজাসহ বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের সজিবকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাত ০৩.৪০ ঘটিকার সময় নগরীর চকবাজার থানার এস.আই মোহাম্মদ ইমরান, এস.আই ফিরোজ আলম মুন্সি, এ.এস.আই শেখ ফরিদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানাধীন চট্টশ্বেরী রোডস্থ জনতা মোটর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামক গ্যারেজের বিপরীত পাশে রাস্তার উপর হতে মোঃ সজিব রহমান (২৯), পিতা-মৃত শহীদুল ইসলাম ভান্ডারী, সাং- ভুতেরদিয়া,থানা-বাবুগঞ্জ, বরিশাল, বর্তমানে- পাহাড়তলী কাঁচা বাজার, মতিন মিয়ার ভাড়াটিয়া, ডবলমুরিং, চট্টগ্রাম’কে ০৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করনে।
উক্ত আসামী তার সহযোগীদের নিকট হতে গাঁজা সংগ্রহ পূর্বক চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান পাইকারী সরবারাহ করে মর্মে জানা যায়। গ্রেফতারকৃত সজিব পেশাদার মাদক ব্যবসায়ী। সে ইতি পূর্বে ২০২৩ সালের জুন মাসেও সে গাঁজা সহ ডবলমুরিং থানায় গ্রেফতার হয়েছিল। মামলায় গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েেছ।