1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নেছারাবাদে নবম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ কলেজ ছাত্রের বিরুদ্ধে - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

নেছারাবাদে নবম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ কলেজ ছাত্রের বিরুদ্ধে

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২২২ Time View

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদে ফ্লেক্সিলোডের কথা বলে স্বাধীন মিস্ত্রী (২২) নামের এক যুবকের বিরুদ্ধে নবম শ্রেণীর শিক্ষার্থীকে তার ঘরে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় নেছারাবাদ উপজেলার ধলহার গ্রামে ৭নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই মেয়ের মা সাংবাদিকদের এ অভিযোগ করে বলেন, আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই। এদিকে এ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় কিছু লোক শালিস আপোসের ব্যবস্থা করেছেন। যে কারনে স্থানীয় চাপে তিনি এখনো থানায় যাননি।

সারেজমিন জানা যায়, স্থানীয় সুধীর মিস্ত্রীর ছেলে স্বাধীন মিস্ত্রী বরিশাল বিএম কলেজের ছাত্র। তিনি লেখাপড়ার পাশাপাশি নিজেদের বাসায় বসে ফ্লাক্সি বিকাশের ব্যবসা করেন। সে সুবাধে ওই মেয়ে মাঝেমধ্যে ফ্লাক্সির জন্য স্বাধীনের কাছে আসা যাওয়া করত। ঘটনার দিন বিকেলে স্বাধীনের মা বাবা বাসায় ছিলনা। এসময় ওই মেয়ে ফোনে ফ্লাক্সির জন্য স্বাধীনের কাছে আসে। স্বাধীন তাকে একা পেয়ে মুখ চেপে ঘরের ভিতরে নিয়ে গিয়ে অত্যাচার ও শ্লীলতাহানির চেষ্টা করেন। ধস্তাধস্তি এক পর্যায়ে মেয়েটি অজ্ঞান হয়ে পড়ায় বাড়ির সকলে মিলে সেবা সুশ্রূষা করে মেয়েটিকে সুস্থ করেন। পরে মেয়েটি তার পিসির কাছে সব কথা খুলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মেয়েটির মা জানান, আমার মেয়ে তার পিসিকে নিয়ে স্বাধীনের বাসায় যান ফ্লেক্সি লোড করতে। লোড দিতে দেরি হবে বলে মেয়েকে বসতে বলেন। এ সময়ে তার পিসি বাসায় চলে আসেন। মেয়েকে কৌশলে ঘরে একা রেখে তার হাতের মোবাইলটা নিয়ে গিয়ে তার হাত ও মুখ চেপে ধরে অত্যাচার করেন। একপর্যায়ে আমার মেয়ে অজ্ঞান হয়ে পড়ে। আমি এর উপযুক্ত বিচার চাই।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ওই যুবকের মা চঞ্চলা রানী বলেন, আমার ছেলে যে অপরাধ করেছে গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওর বিচার করা হবে। যদিও আমি বাড়িতে ছিলাম না। আমার নিকট আত্মীয়দের জানানো হয়েছে সন্ধ্যার পরে সবাইকে নিয়ে বসবো।

এ বিষয়ে অভিযুক্ত স্বাধীন মিস্ত্রীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি এমনকি তার ব্যবহারকৃত মোবাইল (০১৫১৯-৬০৯৯২৯) নাম্বারে একাধিক বার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে নেছারাবাদ থানার উপ-পরিদর্শক মোঃ পনির জানান, এ বিষয়ে ভিকটিমের সাথে কথা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)