1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে দুর্ধর্ষ ভটা চোরসহ ৫জন গ্রেফতার : টাকা ও স্বর্ণালংকার উদ্ধার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
শক্তি প্রয়োগ করে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করা সম্ভব নয়: পেজেশকিয়ান ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সং’ঘর্ষ, নি’হত বেড়ে ট্রাম্পের অনুরোধেও নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারে যাবেন না আইজেনকোট স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বি’ক্ষোভ তবে অ’বরোধ কমেছে গাজীপুরে শ্রমিক আন্দোলন: তিন মা’মলায় আ’সামি ৪ হাজার, গ্রে’প্তার ৩০ ৩৪৭ জনকে নিয়োগ দেবে সরকারি প্রতিষ্ঠান, অষ্টম শ্রেণি পাসেও আবেদন দাম বাড়ানোর পর কোন সিলিন্ডারের দাম কত গাজীপুরে শ্রমিক আ’ন্দোলনে পুলিশের গু’লিতে হ’তাহতের খবর গুজব ইউক্রেনের আশ্রয়কেন্দ্রে রাশিয়ার বিমান হা’মলা, নি’হত ২৬ রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ

চাঁপাইনবাবগঞ্জে দুর্ধর্ষ ভটা চোরসহ ৫জন গ্রেফতার : টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ বিশেষ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৬৭ Time View

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ বিশেষ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় গৃহবধূকে কুপিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির মুলহোতা ভটা চোরসহ ৫জনকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

শুক্রবার (১২ জুলাই) রাত ১১টার সময় শহরের পুরাতন সিএন্ডবি ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে, আরিফুল ইসলাম ভটা ওরফে ভটা চোর, ভটা চোরের স্ত্রী শারমিন আক্তার, তাদের ৩ সহযোগি ইবরাহিম খলিল, ইউসুফ আলী ও শ্রী দিপক কর্মকার। এদের সকালের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

শনিবার (১৩ জুলাই) দুপুরে সদর থানায় এক প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, গত ৭জুলাই ভোর ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানাপাড়া মহল্লার দুরুল হোদার বাড়ির রান্না ঘরের গ্যাস ফ্যান ভেঙ্গে দুইজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করে।

পরে দুরুল হোদার মেয়ের ঘর থেকে ২টি মোবাইল ফোন নেয়ার পর ঘরের আলমারির মালামাল তছনছ করে সেখানে থাকা নগদ ৬৫হাজার টাকাসহ তার পুত্রবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মেহেদী হাসান জানান এই ভটা চোরের বিরুদ্ধে ১৫ টি মামলা রয়েছে, সে বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে সংঘটিত করে, ভটা জেলার শীর্ষ চোরের একজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)