1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
স্কুল ছাত্রী অপহরণের ৩৩ দিন হলেও এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

স্কুল ছাত্রী অপহরণের ৩৩ দিন হলেও এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৯৪ Time View
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে স্কুল ছাত্রী অপহরণের ৩৩ দিনেও পুলিশ অপহৃতাকে এখন পর্যন্ত উদ্ধার করতে পারেননি । জানা যায়, উপজেলার কাউখালী সদর ইউনিয়নের আইরন গ্রামের সৌদি প্রবাসী মনির হোসেনের মেয়ে আইরন জয়কুল এম.এম মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মুনিয়া আক্তার(১৪) গত ৮ জুন বাড়ি থেকে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে একই গ্রামের মোল্লা বাড়ির সামনে জামে মসজিদের পাশে একই এলাকার মাসুদ রানার ছেলে স্বাধীন  মোল্লাসহ ৪/৫জন বখাটে ছাত্রীর গতিরোধ করে জোর পূর্বক একটি ইজি বাইকে করে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়।
দীর্ঘ সময় খোজাখুজির পর তাকে উদ্ধার করতে না পেরে থানায় অভিযোগ করেন। থানা পুলিশ অভিযোগ পেয়ে গত ১২ জুন স্বাধীন  মোল্লাসহ ৫জনের নামে একটি অপহরণ মামলা রুজু করেন। মেয়ের মায়ের অভিযোগ বখাটে স্বাধীন  মোল্লা মেয়ে স্কুল যাওয়া-আসা এবং প্রাইভেট পড়তে যাওয়া আসার সময় প্রায়ই তাকে উত্যক্তসহ ইভটিজিং করতো। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে এবং এলাকার মেম্বার মাসুদ হোসেনকে জানায়। এছাড়াও বিষয়টি স্বাধীনের  বাবা-মাকে জানানো হলে তারা কোন কর্ণপাত করেনি।
বরং স্বাধীনের  মা-বাবাকে বিষয়টি জানালে স্বাধীন  ক্ষিপ্ত হয়ে অপহরণ করার হুমকি দেয়। ফলশ্রুতিতে গত ৮ জুন বখাটে স্বাধীন  ও তার দলবল মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মাসুদ হোসেন  ঘটনাটির সত্যতা স্বীকার করে। এবং তিনি বলেন বর্তমানে মেয়ের  মা মেয়েকে না পেয়ে চরম দুশ্চিন্তার ভিতরে দিন কাটাচ্ছে।
কাউখালী থানার এস আই  ও মামলার তদন্তকারী কর্মকর্তা অশোক তালুকদার জানান, বিষয়টি নিয়ে মামলা হয়েছে, ১জন আসামী গ্রেফতার হয়েছে। বাকী আসামীদের গ্রেফতার ও ভিক্টিম উদ্ধারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)