1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
রংপুরের পীরগঞ্জে বানিজ্যিক ভাবে চাষ হচ্ছে লটকন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

রংপুরের পীরগঞ্জে বানিজ্যিক ভাবে চাষ হচ্ছে লটকন

রবিউল ইসলাম ব্যুরো প্রধান রংপুর
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৬৬ Time View

রবিউল ইসলাম ব্যুরো প্রধান রংপুর : ঘন সবুজ পাতার ভেতরে ডালপালা ফেটে বের হওয়া বোঁটায় ঝুলছে অসংখ্য রসালো লটকন। কোনো গাছে সবুজ আবার কোনো গাছে কিছুটা হলুদ বর্ণের পাকা লটকন ঝুলতে দেখে যে কারোরই মুগ্ধ হতে হবে। রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের একবারপুর মধ্যপাড়া গ্রামের চাষি অভিজিৎ কুমার মন্ডল লটকন বাগানের দৃশ্য এটি। এ বছর প্রায় ৭০টি লটকনের চারা থেকে দেড় লক্ষাধিক টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি। ১০ বছর আগে লটকন গাছ রোপণ ও পরিচর্যায় চার বছরের মাথায় ফলন পেতে শুরু করেন। এ বছর তিনি দ্বিতীয়বারের মতো ফলন পেতে যাচ্ছেন। তার বাগান দেখে আশপাশের এলাকার চাষিরা ইতোমধ্যে লটকনের চাষ শুরু করেছেন।

লটকন চাষি অভিজিৎ কুমার মন্ডল বলেন, ২০১৪ সালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহায়তায় এই লটকন চাষ শুরু করেছি। বর্তমানে লটকনের চাষ অনেক ভালো হয়েছে। তিনি আরো বলেন, কম পরিচর্যায় অধিক লাভ হয় লটকন চাষে। আমাদের এলাকায় মানুষ যেভাবে উদ্বুদ্ধ হচ্ছে আশা করছি অনেকেই করবে। এ লটকন চাষ করে এলাকার চাহিদা মিটিয়ে বাহিরেও রপ্তানি করা যাবে। সঠিক ভাবে লটকন বাগানের পরিচর্যা ও সার, কীটনাশক প্রয়োগ করলে ভালো ফলন আসে।
তিনি বলেন, আমি প্রথমে এ বাগানে লেবুর গাছ লাগিয়ে লেবু বাগান করেছিলাম। যখন দেখলাম লেবু বিক্রি করে ভলো টাকাও পাই না। তখন আমি লেবু গাছ কেটে কৃষি অফিস থেকে লটকনের চারা সংগ্রহ করে রোপণ করি। ১০ বছর আগে ওই জমিতে লটকন গাছ রোপণ করে পরিচর্যা শুরুর চার বছরের মাথায় গাছে ফল আাসে। প্রথম বছর লক্ষাধিক টাকার লটকন উৎপাদন হয়। চলতি বছর দেড় লক্ষাধিক টাকার ফল বিক্রির স্বপ্ন দেখছেন। লটকন চাষে আমি লাভবান হচ্ছি।
এবিষয়ে পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদিকুজ্জামান সরকার বলেন, পীরগঞ্জ লটকন চাষের জন্য উপযোগী। কৃষকদের আমরা পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে লটকন চাষে উদ্বুদ্ধ করে থাকি। কলমের মাধ্যমে চারা রোপণের জন্য উদ্বুদ্ধ করে থাকি। লটকন সুস্বাদু ফল হওয়ায় এটি সবাই চাষ করুক এমনটাই চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)