মোঃ রফিকুল ইসলাম বরিশাল প্রতিনিধি :- বাবুগঞ্জে ছাত্র ও যুবকদের ফুটবল উপহার দিলেন ছাত্রলীগের নেতা তৌকির আলম তুষার শিকদার।
রবিবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মাঠে গিয়ে ছাত্র ও যুবকদের ফুটবল উপহার দেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য তৌকির আলম তুষার শিকদার।
ছাত্রলীগ নেতা তৌকির আমল তুষার শিকদার বলেন, বাবুগঞ্জ উপজেলার ছাত্রসমাজকে মাদকমুক্ত রাখার জন্য ও শারীরিক ভাবে সুস্থ রাখার জন্য আমি এই ফুটবল উপহার দেওয়ার উদ্যোগ নিয়েছি। তাই আজ বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মাঠে গিয়ে আমি আমার নিজ উদ্যোগে ছাত্র ও যুবক ভাইদের ফুটবল উপহার দিয়েছি।
আমি বাবুগঞ্জ উপজেলা শাখার একজন সদস্য হিসেবে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলার ছাত্রসমাজকে মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত ছাত্রসমাজ হিসেবে গড়ে তুলতে চাই।