1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৫জন, আহত অন্তত ২৫ জন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত ৫জন, আহত অন্তত ২৫ জন

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৯১ Time View

নিজস্ব প্রতিবেদক : বগুড়ার সদর উপজেলায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে । এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন।

এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার (০৭ জুলাই) বিকেল ৫.৩০ মিনিটের দিকে উপজেলা শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন,
অলোক, আতশী, নরেশ, রনজিতা এবং একজন নারী হাসপাতালে মারা গেছেন, তার নাম-পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সেউজগাড়ী ইসকন ম‌ন্দির থেকে রথযাত্রা‌টি‌ বিকেল ৫টার দিকে বের হয়। পথে সেউজগাড়ী আমতলা মোড় এলাকায় পৌঁছালে বিকেল আনুমানিক ৫.৩০ মিনিটের দিকে রথের চূড়া‌ রাস্তার ওপর থাকা হাইভোল্টেজের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। রথের চূড়া স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়।

এ সময় রথে থাকা এবং আশপাশের অন্তত ২৫ জন আহত হয়। পরে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান‌ মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হয় এবং ৪ জন মারা যান। অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে ৷ গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া সদর থানা‌র অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন,
রথযাত্রার সময় রথের চূড়া‌টি বৈদ্যুতিক তারের সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শজিমের হাসপাতালে ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে ১ জন মারা গেছেন।

বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এসব তথ্য নিশ্চিত করে বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)