1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ফলাফলে সন্তুষ্ট নয় ২ লাখ ৩৮ হাজারের বেশি পরীক্ষার্থী - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ফলাফলে সন্তুষ্ট নয় ২ লাখ ৩৮ হাজারের বেশি পরীক্ষার্থী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ১৭৪ Time View

সদ্য প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট হতে পারেনি দেশের ২ লাখ ৩৮ হাজার ৪৭১ জন পরীক্ষার্থী।তাই খাতা চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছেন তারা। চ্যালেঞ্জ করা খাতার সংখ্যা মোট ৪ লাখ ৪১ হাজার ৯১৯টি। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৩ লাখ ৯৫ হাজার ৮৯৮টি, দাখিলের ২৮ হাজার ৪৮৪টি এবং এসএসসি ভোকেশনালের ১৭ হাজার ৫৩৭টি খাতা রয়েছে।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি থেকে এসব তথ্য পাওয়া গেছে।

৩১ মে ফল প্রকাশের পরের দিন ১ জুন থেকে গত ৭ জুন ছিল ফল পুনঃনিরীক্ষার আবেদনের সুযোগ। গত বছর ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদনের সংখ্যা ছিল ৩ লাখ ৬৯ হাজার ৯১১টি। সে তুলনায় এ বছর ৮০ হাজারেরও বেশি আবেদন বেড়েছে। এ খাতে প্রতিবছর বোর্ডগুলো কোটি কোটি টাকা আয় করে। এ বছর ১১টি শিক্ষা বোর্ডের এ খাতে আয় হয়েছে ২ কোটি ৯৮ লাখ ৮ হাজার ৮৭৫ টাকা। পুনঃনিরীক্ষার আবেদন করা প্রতিটি বিষয়ে বোর্ডগুলো ১২৫ টাকা করে নেয়। শিক্ষার্থীরা ফল চ্যালেঞ্জ করে আবেদন করলেও নতুন করে উত্তরপত্র মূল্যায়নের কোনও সুযোগ নেই। শুধুমাত্র পুনঃনিরীক্ষা করা হয়।

এ ব্যাপারে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক গণমাধ্যমকে জানিয়েছেন, এবার ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে মাত্র ২ শতাংশ আবেদন করেছেন, এটা অস্বাভাবিক নয়। নিয়ম অনুযায়ী এসব খাতা নতুনভাবে নিরীক্ষা করা হবে। পুনঃনিরীক্ষণে দায়িত্বে অবহেলা চিহ্নিত হলে পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ডের তথ্যমতে, এ বছর ঢাকা শিক্ষা বোর্ডে ৫৯ হাজার ৭৯০ জন, চট্টগ্রাম বোর্ডে ২০ হাজার ৫৫০ জন, রাজশাহী বোর্ডে ২০ হাজার ৪১৩ জন, বরিশাল বোর্ডে ১০ হাজার ৫০ জন, সিলেট বোর্ডে ১১ হাজার ৮৭৪ জন, কুমিল্লা বোর্ডে ১৭ হাজার ৬৭৭ জন,দিনাজপুর বোর্ডে ১৭ হাজার ৮৮৭ জন, ময়মনসিংহ বোর্ডে ৩১ হাজার ৩৩১টি আবেদন, মাদ্রাসা বোর্ডে ১৪ হাজার ৭০৭ জন ও কারিগরি বোর্ডে ১৭ হাজার ৫৩৭টি আবেদন করেছেন শিক্ষার্থীরা।

এমআই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)