ববরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয় ২২ জুন ( শনিবার) দুপুরে বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) জনাব খন্দকার লুৎফুল কবির, বিপিএম, পিপিএম মহোদয় বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয় এবং রিজার্ভ অফিস বাৎসরিক পরিদর্শনে আসলে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মোঃ জামিল হাসান, বিপিএম-সেবা, পিপিএম (বার) মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম, পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ; জনাব ওয়াহিদুল ইসলাম, বিপিএম, পুলিশ সুপার, বরিশালসহ বরিশাল রেঞ্জ পুলিশ এবং বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।