1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বঙ্গবাজারে পরিকল্পিত অগ্নিকাণ্ড: সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মা*মলা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বঙ্গবাজারে পরিকল্পিত অগ্নিকাণ্ড: সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মা*মলা

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

বঙ্গবাজারে পরিকল্পিত অগ্নিকাণ্ড: সাবেক মেয়র তাপসসহ ৩০ জনের নামে মা*মলা

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

মামলাটি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কামাল হোসেন রিপন। এতে মোট ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে বঙ্গবাজার মার্কেটে অগ্নিসংযোগ করা হয়েছিল।

তদন্তে জানা গেছে, ঘটনার রাতে দুই যুবক মোটরসাইকেলে করে বঙ্গবাজারের আদর্শ ইউনিটের ফটকে এসে টর্চলাইট নিয়ে ভেতরে প্রবেশ করে। পরে দ্রুত সেখান থেকে দৌড়ে মোটরসাইকেলে উঠে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে, এই দুই যুবকই আগুন লাগিয়ে চলে যায়। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য আলামত বিশ্লেষণ করে পুলিশ নিশ্চিত হয়েছে যে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা।

১৯৯৫ সালের অগ্নিকাণ্ডের পর লোহার পাত ও কাঠ দিয়ে নির্মিত এই মার্কেটটি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়। ২০১৯ সালে ডিএসসিসি এটি ‘ঝুঁকিপূর্ণ’ উল্লেখ করে নতুন বহুতল মার্কেট তৈরির পরিকল্পনা নেয়। সাবেক মেয়র সাঈদ খোকনের সময় মার্কেট ভাঙার চেষ্টা করলেও ব্যবসায়ীদের আপত্তির কারণে তা সফল হয়নি।

পরে শেখ ফজলে নূর তাপস মেয়র হয়ে পুনরায় নতুন ভবন তৈরির উদ্যোগ নেন। তিনি ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস দিলেও ব্যবসায়ীরা মার্কেট না ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকেন। তাদের আশঙ্কা ছিল, দোকান ছেড়ে দিলে তারা আর জায়গাটি ফিরে পাবেন না।

২০২৩ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডে বঙ্গবাজার কমপ্লেক্সের চারটি ইউনিট- বঙ্গ, গুলিস্তান, মহানগর এবং আদর্শ মার্কেট সম্পূর্ণ পুড়ে যায়। আশপাশের এনেক্সকো টাওয়ার এবং ইসলামিয়া মার্কেটও ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ীরা দাবি করেছেন, তাদের সরাতে না পেরে সিটি করপোরেশন এবং একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছে।

আগুন লাগার পর পরই ডিএসসিসি নতুন বহুতল মার্কেট নির্মাণের ঘোষণা দেয়। তবে সরকারের পটপরিবর্তনের পর এই অগ্নিকাণ্ড নিয়ে নতুন করে তদন্ত শুরু হয়েছে।

৫০০ কোটি টাকা ক্ষয়ক্ষতির অভিযোগে শাহবাগ থানায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাইনুল ইসলাম পুলক জানান, নিবিড়ভাবে মামলার তদন্ত চলছে। আসামিদের ধরতে পারলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদী।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ অন্য আসামিদের বিরুদ্ধে যথাযথ প্রমাণ সংগ্রহ করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, বহুতল মার্কেট নির্মাণের লোভে তাদের জীবন-জীবিকা ধ্বংস করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।

এই মামলা ও তদন্তের মাধ্যমে ভয়াবহ অগ্নিকাণ্ডের আসল কারণ এবং দায়ীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনার প্রত্যাশা করছে সংশ্লিষ্ট মহল।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)