আমার কোন কাজ নেই,
ছিলোনা কখনও।
একজন ভবঘুরে বেকার লোকের যতটা
কাজ থাকে,যতটা ব্যস্ততা থাকে
ততটাও নাই আমার!
পাতা খসার শব্দে পায়ের আওয়াজ খুঁজি!
মোবাইলের রিংটোনে হৃদকম্পন হয়!
সেকেন্ড, মিনিট, ঘন্টা!
ঘন্টার পর ঘন্টা শুধু অপেক্ষা!
আমার কোন ব্যস্ততা নাই,কোন তাড়া নাই!
আমি জোর গলায় বলতে পারিনা বিজি আছি!
সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত,,,,
সন্ধ্যা থেকে গভীর রাত!
শুধু প্রতীক্ষা!!