1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
স্পেসএক্সের হাত ধরে মহাকাশে ব্যবসা বাড়াচ্ছে এলজি - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

স্পেসএক্সের হাত ধরে মহাকাশে ব্যবসা বাড়াচ্ছে এলজি

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১১৮ Time View

স্পেসএক্সের হাত ধরে মহাকাশে ব্যবসা বাড়াচ্ছে এলজি

নিজস্ব প্রতিবেদক।

স্পেসএক্সের সঙ্গে চুক্তির সুবাদে মহাকাশে বিস্তৃত হচ্ছে এলজি এনার্জি সলিউশনের ব্যবসা। সম্প্রতি ইলোন মাস্ক মালিকানাধীন কোম্পানিটির সঙ্গে সিলিন্ড্রিক্যাল লিথিয়াম-আয়ন ব্যাটারি সরবরাহে সম্মত হয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি, যা টেসলার সঙ্গে অংশীদারত্ব শক্তিশালী করার পাশাপাশি বৈশ্বিক মহাকাশ খাতে এলজির উপস্থিতি বাড়াবে। খবর কোরিয়া হেরাল্ড।সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, এলজি এনার্জি সলিউশন আগামী বছর স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেটের পাওয়ার সাপ্লাই ইউনিটের জন্য ব্যাটারি তৈরি শুরু করবে। এটি বিশ্বের প্রথম পুনঃব্যবহারযোগ্য রকেট।এটি স্পেসএক্সের সঙ্গে এলজি এনার্জি সলিউশনের প্রথম দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তি। এর আগে একাধিকবার এককালীন চুক্তিতে স্পেসএক্সকে ২১৭০ সিলিন্ড্রিক্যাল ব্যাটারি দিয়েছিল কোম্পানিটি। তবে এলজি ২১৭০ ব্যাটারি পরিমার্জন করবে নাকি ৪৬ সিরিজের বেশি ক্ষমতার ব্যাটারি সরবরাহ করবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। অবশ্য চুক্তির গোপনীয়তার কারণে এলজি এনার্জিও মন্তব্য করতে রাজি হয়নি। আরো জানা যাচ্ছে, গত মাসে ইলোন মাস্ক মালিকানাধীন ইভি কোম্পানি টেসলার সঙ্গে নতুন একটি চুক্তিতে স্বাক্ষর করেছে এলজি। এর আওতায় নতুন ৪৬৮০ সিলিন্ড্রিক্যাল ব্যাটারি সরবরাহ করা হবে। চলতি বছরেই এ ব্যাটারির বিস্তৃত উৎপাদন শুরু হবে।

মহাকাশে এটি এলজি এনার্জি সলিউশনের প্রথম পদক্ষেপ নয়। ২০১৬ সালে এলজি কেম থেকে আলাদা কোম্পানি হিসেবে কার্যক্রম শুরুর আগে নাসার স্পেসসুটের জন্য ব্যাটারি সরবরাহকারী হিসেবে নির্বাচিত হয়েছিল। এরপর কোম্পানিটি ব্যাটারি অ্যাপ্লিকেশনের বিস্তৃতি ঘটিয়েছে। ৪৬ সিরিজের মতো নতুন ধরনের ব্যাটারির পাশাপাশি ইভি ও অন্যান্য প্রযুক্তিতে ব্যবহারের মতো উদ্ভাবনে নিজেদের এগিয়ে রেখেছে এলজি এনার্জি।

মহাকাশ শিল্পের বিশেষজ্ঞরা বলছেন, স্পেসএক্সের সঙ্গে এলজি এনার্জি সলিউশনের ব্যবসায়িক চুক্তি প্রমাণ করে যে তাদের ব্যাটারি মহাকাশ অভিযানের চাহিদা পূরণে সক্ষম।

কোরিয়া অ্যারোস্পেস ইউনিভার্সিটির অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক বে জে-সুংয়ের মতে, ইভির তুলনায় মহাকাশযানের ব্যাটারি সেলে সূক্ষ্ম অনেক চাহিদা থাকে। এগুলো মহাশূন্যে কার্যকর হওয়ার জন্য যথাযথভাবে সিল করতে হয়। উৎক্ষেপণের সময় তীব্র ত্বরণ ও কম্পন এবং ৩০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে হয়। একই সঙ্গে সর্বোচ্চ দক্ষতা প্রদর্শনে সেলগুলোকে হালকা ও উচ্চ শক্তি ঘনত্বসম্পন্ন হতে হয়।

চাঁদ, মঙ্গল গ্রহ ও এর বাইরে মানবজাতিকে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন ইলোন মাস্ক। এলজির ব্যাটারি সে লক্ষ্য বাস্তবায়নে সাহায্য করবে। এ অভিযানে ব্যবহার হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী উৎক্ষেপণ যান স্টারশিপ, যা একসঙ্গে ১০০ জন পর্যন্ত মানুষ বহন করতে সক্ষম।

সূত্র – বণিক বার্তা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)