1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
৩৫ বছর পর পশ্চিম সাহারায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অবসান - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

৩৫ বছর পর পশ্চিম সাহারায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অবসান

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View

৩৫ বছর পর পশ্চিম সাহারায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অবসান

নিরাপত্তা পরিষদ মিশনের মেয়াদ আর না বাড়ানোয় পশ্চিম সাহারায় ৩৫ বছর ধরে চলা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অবসান ঘটছে। রোববার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ কথা জানিয়েছেন।এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পশ্চিম সাহারার ভূখণ্ড নিজেদের বলে দাবি করা মরক্কো। তবে এর বিরোধিতা করে আসা আলজেরিয়ার সমর্থনপুষ্ট পলিসারিও ফ্রন্ট উদ্বেগ প্রকাশ করেছে।১৯৭৬ সালে সাবেক ঔপনিবেশিক শক্তি স্পেন পশ্চিম সাহারা ছেড়ে যাওয়ার পর থেকে অঞ্চলটিতে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে পলিসারিও ফ্রন্ট। ১৯৯১ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সেখানে ‘মিনুরসো’ নামে শান্তিরক্ষা মিশন মোতায়েন করা হয়।

গুতেরেস জানিয়েছেন, ১ নভেম্বর থেকে মিশনের কার্যক্রম গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এ সময় মিশনের সরঞ্জাম ও সম্পদ সেনা পাঠানো দেশগুলোতে ফিরিয়ে নেওয়া হবে।গত বছর নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত একটি প্রস্তাব গ্রহণ করে। এতে মরক্কোর সার্বভৌমত্বের অধীনে পশ্চিম সাহারাকে স্বায়ত্তশাসন দেওয়ার পরিকল্পনাকে সংঘাতের সবচেয়ে বাস্তবসম্মত সমাধান হিসেবে বিবেচনা করা হয়। এ বছর একই ধরনের আরেকটি মার্কিন-সমর্থিত প্রস্তাবে রাশিয়া ভেটো দেয়। পরে রাশিয়ার পাল্টা প্রস্তাবও নিরাপত্তা পরিষদে পাস হয়নি। ফলে নতুন করে মেয়াদ না বাড়ায় মিশনটির কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে।

যুদ্ধবিরতি পর্যবেক্ষণের পাশাপাশি পশ্চিম সাহারার ভবিষ্যৎ নির্ধারণে গণভোট আয়োজনের দায়িত্বও ছিল মিনুরসোর। তবে কারা ভোট দিতে পারবেন, তা নিয়ে মতবিরোধের কারণে সেই গণভোট কখনো অনুষ্ঠিত হয়নি।মরক্কোর পররাষ্ট্রমন্ত্রী নাসের বুরিতা বলেছেন, গণভোটের প্রসঙ্গটি এখন অপ্রাসঙ্গিক। দেশটির রাজপ্রাসাদও মিশনের মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্তকে পশ্চিম সাহারা ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভূমিকা কমানোর পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে।

অন্যদিকে, আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্তে গভীর দুঃখ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, পশ্চিম সাহারা ইস্যুতে যুক্তরাষ্ট্র মরক্কোর অবস্থানের প্রতি অতিরিক্ত পক্ষপাত দেখিয়েছে। পলিসারিও ফ্রন্টও নিরাপত্তা পরিষদে অচলাবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)