1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোট গড়ার আহ্বান ইসরায়েলিদের - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোট গড়ার আহ্বান ইসরায়েলিদের

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোট গড়ার আহ্বান ইসরায়েলিদের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার জোট সরকারকে ক্ষমতাচ্যুত করতে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোট গড়ার আহ্বান জানিয়েছেন হাজারো ইসরায়েলি। এ দাবিতে তেল আবিবের রাস্তায় নেমে বিরোধী জোটের নেতাদের প্রতি নির্বাচনে পাওয়া ৬৭টি আসন কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন তারা। খবর আল জাজিরার।এই ৬৭টি আসনের মধ্যে ফিলিস্তিনি-ইসরায়েলিদের নেতৃত্বাধীন দলগুলোর ঐতিহাসিক ১৯টি আসনও রয়েছে। তবে ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট আগে এসব দলের সঙ্গে আলোচনা করতে কিংবা সরকার গঠনে তাদের সমর্থনের ওপর নির্ভর করতে অনাগ্রহ দেখিয়েছিলেন।নির্বাচনের ফল অনুযায়ী, নেতানিয়াহু বা তার জোটের সঙ্গে সরকার গঠন না করার প্রতিশ্রুতি ধরে রাখতে হলে আইজেনকোটকে এসব দলের সমর্থন বিবেচনায় নিতে হবে। তেল আবিবের বিক্ষোভে অংশ নেওয়া মানুষেরা মনে করছেন, পরিবর্তনের পক্ষে দেওয়া ভোটের ফল কার্যকর করতে বিরোধী নেতাদের তাদের দাবি শুনতে হবে।এদিকে নেতানিয়াহুর জোটের সমর্থকরাও পাল্টা বিক্ষোভ করেছেন। তাদের দাবি, যাদের সন্ত্রাসী বলে অভিহিত করা হচ্ছে, এমন দলগুলোর সঙ্গে মিলে ইসরায়েলে কোনো সরকার গঠন করা উচিত নয়।ডানপন্থি মহলে ফিলিস্তিনি-ইসরায়েলিদের ঐতিহাসিক নির্বাচনী অংশগ্রহণকে নির্বাচনী সন্ত্রাসবাদ আখ্যা দিয়ে ৭ অক্টোবরের হামলার সঙ্গে তুলনা করার ঘটনাও দেখা গেছে।নির্বাচনের পর সরকার গঠনের আলোচনা কোন দিকে এগোবে, তা অনেকটাই নির্ভর করছে ফিলিস্তিনি-ইসরায়েলি ভোট ও দলগুলোর অবস্থানের ওপর। আইজেনকোট সরকার গঠনের আলোচনা শুরুর জন্য পর্যাপ্ত সমর্থন পাবেন কি না, সেটিও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র : আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)