1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চট্টগ্রামে কিশোর গ্যাং'বিরোধী অ'ভিযানে আ'টক ৫৭৮ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চট্টগ্রামে কিশোর গ্যাং’বিরোধী অ’ভিযানে আ’টক ৫৭৮

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১০ Time View

চট্টগ্রামে কিশোর গ্যাং’বিরোধী অ’ভিযানে আ’টক ৫৭৮

নিজস্ব প্রতিবেদন : চট্টগ্রামে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫৭৮ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ৩৬২ জনকে মুচলেকায় অভিভাবক বা জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ২১৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।মঙ্গলবার (২৭ অক্টোবর) পুলিশের পরিচালিত অভিযানে ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ এ অভিযানের তথ্য প্রকাশ করে।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে ২২ হাজার ৫৯৮টি ইয়াবা ট্যাবলেট, ৫৩ কেজি ৮৮৪ গ্রাম গাঁজা ও ২৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের জেলাভিত্তিক হিসেব অনুযায়ী, কিশোর গ্যাং বিরোধী অভিযানে সবচেয়ে বেশি আটক করা হয়েছে কুমিল্লায়, ২৬৫ জন। এছাড়া লক্ষ্মীপুরে ৬৮, চাঁদপুরে ৪৪, ব্রাহ্মণবাড়িয়ায় ২৭, নোয়াখালীতে ২৩, রাঙামাটিতে ১৮, ফেনীতে ১৪, কক্সবাজার ও বান্দরবানে ১১ জন করে এবং খাগড়াছড়িতে পাঁচজনকে আটক করা হয়েছে। চট্টগ্রামে আটক করা হয়েছে ৯২ জনকে।পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানে মোট ১১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মাদক মামলায় ৬৫ জন মাদকসেবী এবং নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৬ জন মাদক কারবারি রয়েছেন। এ সময়ে ৩৫টি মাদক মামলা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪০ জনকে কারাদণ্ড এবং মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে চট্টগ্রামে চারজন, কুমিল্লায় দুজন ও চাঁদপুরে একজন রয়েছেন।

এদিকে, বিভিন্ন মামলায় গ্রেপ্তার, পরোয়ানা তামিল ও অন্যান্য আইনি ব্যবস্থার তথ্য মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৯৯৮ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। এর মধ্যে নিয়মিত মামলায় ৮৫, পূর্ববর্তী মামলায় ৪৯, পরোয়ানা মূলে ১৩৫ এবং সাজা পরোয়ানা মূলে ১৯ জন রয়েছেন। এছাড়া পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় আট, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তিন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৫৬ জনকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়েছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)