1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দিনাজপুরে প'রকীয়ার জেরে ৪ বছরের শিশুকে হ'ত্যা, মা ও প্রেমিকসহ গ্রে'ফতার ৩ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

দিনাজপুরে প’রকীয়ার জেরে ৪ বছরের শিশুকে হ’ত্যা, মা ও প্রেমিকসহ গ্রে’ফতার ৩

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ Time View

দিনাজপুরে প’রকীয়ার জেরে ৪ বছরের শিশুকে হ’ত্যা, মা ও প্রেমিকসহ গ্রে’ফতার ৩

নিজস্ব প্রতিবেদন : দিনাজপুর সদর উপজেলায় পরকীয়া সম্পর্কের জেরে চার বছরের শিশু রাকিবা আক্তার রুহিকে হত্যার পর মাটিচাপা দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। ঘটনার প্রায় সাড়ে তিন মাস পর শিশুটির কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহত শিশুর মা ও তার কথিত প্রেমিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গ্রেফতার তিন আসামি দেখানো স্থানে অভিযান চালিয়ে সদর উপজেলার নশিপুর খোসালপুর এলাকার একটি নারিকেল বাগানের মাটি খুঁড়ে শিশুটির কঙ্কাল উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন নশিপুর খোসালপুর গ্রামের জমসেদ আলীর মেয়ে ও নিহত রুহির মা জিন্নাতুন (১৯), একই এলাকার মৃত নেপাল টুডুর ছেলে রিপন টুডু (৩৫) এবং রিপনের আত্মীয় সুজন টুডু (২০)।

পুলিশ জানায়, জিন্নাতুনের আগে অন্যত্র বিয়ে হয়েছিল। পরে তার বিবাহবিচ্ছেদ হয়। তার চার বছর বয়সী মেয়ে রাকিবা আক্তার রুহি ছিল। প্রায় ছয় মাস আগে রিপন টুডুর সঙ্গে জিন্নাতুনের কথিত পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত ৫ জুন রাতে রিপন শিশুটিকে হত্যা করেন। পরে রিপন ও তার আত্মীয় সুজন বাড়ির পাশে একটি গর্ত করে শিশুটির মরদেহ মাটিচাপা দেন বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন।দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, গত ২১ সেপ্টেম্বর নিহত শিশুর নানা জমসেদ আলী বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন। এরপর ডিবি ও কোতয়ালী থানা পুলিশের যৌথ টিম অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। পরে আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির পাশের নারিকেল বাগানে অভিযান চালানো হয়। সেখানে মাটি খুঁড়ে রুহির কঙ্কাল উদ্ধার করা হয়। উদ্ধার করা কঙ্কাল শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।সংবাদ সম্মেলনে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর এবং কোতয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)