1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সৌদি আরবে রান্না নিয়ে 'বিরোধের জেরে বাংলাদেশি যুবক খু'ন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

সৌদি আরবে রান্না নিয়ে ‘বিরোধের জেরে বাংলাদেশি যুবক খু’ন

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View

সৌদি আরবে রান্না নিয়ে ‘বিরোধের জেরে বাংলাদেশি যুবক খু’ন

সৌদি আরবে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে দেশটির রাজধানী রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে।বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গনি।নিহত মোহাম্মদ মতিউর রহমান (২৫) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি তিন মাস বয়সী এক পুত্রসন্তানের জনক।

নিহতের ভাই সাইফুর রহমান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জীবিকার তাগিদে সৌদি আরবে যান মতিউর রহমান। সেখানে রিয়াদের হারা এলাকায় একটি বাসায় রুমমেটদের সঙ্গে বসবাস করতেন তিনি।তিনি আরও জানান, সোমবার বিকেল ৫টার দিকে রান্না নিয়ে এক রুমমেটের সঙ্গে মতিউরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ওই রুমমেট ছুরি দিয়ে মতিউরকে আঘাত করেন। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে রুমমেটরা তাকে সেখানে রেখে পালিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।নিহতের ফুফাতো ভাই খোকন বলেন, ‘মতিউর রহমানের এ মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেন।’

ওসি উছমান গনি কালবেলাকে বলেন, সৌদি আরবে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মতিউর রহমান নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে তার মৃত্যুর ঘটনায় এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কেউ যোগাযোগ করেননি বা কোনো তথ্য দেননি।

তিনি আরও বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এসে তথ্য দিলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)