1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চট্টগ্রামে বাস থেকে ৪০ হাজার ই'য়াবা জ'ব্দ, চালক-সহকারী গ্রে'প্তার - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চট্টগ্রামে বাস থেকে ৪০ হাজার ই’য়াবা জ’ব্দ, চালক-সহকারী গ্রে’প্তার

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View

চট্টগ্রামে বাস থেকে ৪০ হাজার ই’য়াবা জ’ব্দ, চালক-সহকারী গ্রে’প্তার

নিজস্ব প্রতিবেদন : চট্টগ্রামের পটিয়ায় ঢাকাগামী একটি বাসের ব্যাটারি বক্সের পাশে বিশেষ কায়দায় তৈরি গোপন চেম্বার থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।শনিবার (১২ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস এ তথ্য নিশ্চিত করেন।এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার আঞ্চলিক মহাসড়কের মুজাফরাবাদ কলেজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে গ্রেপ্তার আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটিও।

গ্রেপ্তার দুজন হলেন- বাসটির চালক মো. হোসেন (৪৬) ও হেলপার মো. পারভেজ মিয়া (৩৩)। হোসেনের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নে। পারভেজ মিয়ার বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। তিনি বর্তমানে চট্টগ্রামের রাউজানে থাকেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকাগামী হানিফ পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় বাসটির ব্যাটারি বক্সের পাশে ভেতরের অংশে বিশেষ কায়দায় তৈরি একটি চেম্বারের সন্ধান পাওয়া যায়। ওই চেম্বারের ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও গোপন অনুসন্ধানে বাসটি দীর্ঘদিন ধরে যাত্রী পরিবহনের আড়ালে কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকায় ইয়াবা পাচারে ব্যবহৃত হয়ে আসার তথ্য পাওয়া গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রামেশ্বর দাস কালবেলাকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিফ পরিবহনের বাস থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাসটি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে চট্টগ্রাম ও ঢাকায় ইয়াবা পাচারে ব্যবহারের তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে পটিয়া থানায় মামলা করেছেন।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)