1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
নেছারাবাদে সমবায় দিবস পালনে সমিতি থেকে চাঁদাবাজির অভিযোগ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

নেছারাবাদে সমবায় দিবস পালনে সমিতি থেকে চাঁদাবাজির অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৯৪ Time View

নেছারাবাদে সমবায় দিবস পালনে সমিতি থেকে চাঁদাবাজির অভিযোগ

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

 

পিরোজপুরের নেছারাবাদে সমবায় দিবসের নাম করে সমবায় সমিতি থেকে ব্যাপকহারে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। প্রতিটি সমবায় সমিতি থেকে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা নিচ্ছে উপজেলা সমবায় অফিস।

 

জানা যায়, পপুলার মাল্টিপারপাস কো-অপারেটিভ লি: এর মালিক মো: ফরিদ চৌধুরীর মারফত ওই চাঁদা উঠানো হচ্ছে। আবার কোন কোন সমবায় সমিতি থেকে খোদ উপজেলা সমবায় কর্মকর্তা নিজে গিয়ে চাঁদা এনেছেন। আর এ কাজে তাকে সাহয্য করছেন, উপজেলা সমবায় অফিসের অফিস সহায়ক পিন্টু। তবে, অফিস সহায়ক পিন্টু বলেছেন, আমি শুধুমাত্র সমবায় সমিতিতে সমবায় দিবসের দাওয়াত কার্ড দিয়ে এসেছি, কোন টাকা নেইনি।

 

আতা বহুমুখী সমবায় সমিতির মালিক উত্তম মিস্ত্রী বলেন, প্রতি বছর সমবায় দিবস পালনে আমি সমবায় অফিসে অনুষ্ঠান পালনে পাঁচ হাজার টাকা দেই। এ বছর আগামী ২ নভেম্বর (শনিবার) সমবায় দিবস পালনের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছি। তবে আমি অফিসে এসে টাকা দেইনি। উপজেলার পপুলার মাল্টিপারপাস কোঅপারেটিভ লি: এর মালিক মো: ফরিদ চৌধুরীর কাছে টাকা দিয়ে আসছি। এর পূর্বে বিগত বছরে দিবস পালনের জন্য অফিসের অফিস সহায়ক পিন্টু এসে টাকা নিত।

 

উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের দুর্গাকাঠি গ্রামের ঘাসফুল সঞ্চয় ঋনদান সমবায় সমিতির মালিক বিধান রায় অভিযোগ করেন, সমবায় দিবস উপলক্ষে উপজেলা সমবায় কর্মকর্তা হাসান রকি নিজে গিয়ে আমার অফিস থেকে এনেছেন। চাঁদা না দিলে তারা আবার অডিটে গিয়ে আইনের মারপ্যাচ দেখান। তাই ঝামেলা না করে চাঁদা দিয়ে দেই।

 

নিউ ন্যাশনাল সমবায় সমিতির মালিক মৃত্যুঞ্জয় ঘোষ  বলেন, প্রতি বছর সমবায় দিবসে আমরা সব সমবায় সমিতিগুলো অফিসে একটা টাকা দিয়ে থাকি। এ বছরও আমার কাছ থেকে দুই হাজার টাকা ধার্য করা হয়েছে। চাঁদা না দিলে আবার অডিটে নানা ত্রুটি ধরা হয়।

 

সেবক হেল্থ এন্ড এডুকেশন সোসাইটি নামে অপর একটি সমিতির মালিক কৃষ্ণ কান্ত দাস বলেন, সমাবায় দিবস আসলে আমরা সবাই অফিসে একটা খরচ দিয়ে আসি। পপুলার সমিতির মালিক মো: ফরিদ চৌধুরী সবার কাছ থেকে চাদা তুলে অফিসে দিয়ে আসেন। আমাকে দুই হাজার টাকা চাদা দিতে হবে।

 

পপুলার মাল্টিপারপাস কোঅপারেটিভ লি: এর মালিক মো: ফরিদ চৌধুরী বলেন, সমবায় দিবসে অনুষ্ঠান সফল করার জন্য আমাদের একটা চাঁদা দিতে হয়। আমি সমবায় অফিসে পাঁচ হাজার টাকা দিয়েছি। মুলত সমবায় দিবস আসলে আমরা সবাই বৈঠক করে অফিসে অনুষ্ঠানের জন্য একটা খরচ দিয়ে আসি।

 

উপজেলা সমবায় কর্মকর্তা মো: হাসান রকি জানান, উপজেলায় মোট ২৬৪ টি সমবায় সমিতি রয়েছে। আগামী তিন মাসের মধ্য আরো কিছু সমিতি বাদ দেয়া হবে। সমবায় দিবস পালনের জন্য সরকারিভাবে ২০ হাজার টাকা বরাদ্দ এসেছে। তার থেকে ভ্যাট আইটি বাদ যাবে। দিবস পালনের জন্য মুলত অনেক খরচ হয়। সব সমবায় সমিতির মালিকেরা অনুষ্ঠানের দিন একটু মোরগ পোলাও খাবে বলে তারা দাবি জানিয়েছে। তার প্রেক্ষিতে সাধ্যনুযায়ী যে যা পারছে দিচ্ছে। এখানো জোড় জবরদস্তির করে কিছু চাওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)