1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বিআইপিএফের দ্বিতীয় পর্যায়ের প্রথম লটারি, বিজয়ী কাউসার পেলেন ৪ হাজার রিয়াল - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

বিআইপিএফের দ্বিতীয় পর্যায়ের প্রথম লটারি, বিজয়ী কাউসার পেলেন ৪ হাজার রিয়াল

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২৮ Time View

বিআইপিএফের দ্বিতীয় পর্যায়ের প্রথম লটারি, বিজয়ী কাউসার পেলেন ৪ হাজার রিয়াল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রবাসী ফাউন্ডেশনের (BIPF) উদ্যোগে পরিচালিত সক্রিয় সঞ্চয় কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের (২০২৬-২০২৭) প্রথম লটারির অর্থ প্রদান সম্পন্ন হয়েছে। লটারিতে বিজয়ী হয়েছেন ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেন হামিদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ৪ হাজার সৌদি রিয়াল।

প্রতি মাসের ৫ তারিখ নিয়মিতভাবে অনুষ্ঠিত লটারির ধারাবাহিকতায় গত ৫ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ের প্রথম লটারি অনুষ্ঠিত হয়। এতে মো. কাউসার হোসেন হামিদ বিজয়ী হন। পরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিজয়ীর হাতে তাঁর প্রাপ্য ৪,০০০ সৌদি রিয়াল আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

বিআইপিএফ সূত্রে জানা গেছে, ফাউন্ডেশনের সক্রিয় সঞ্চয় কার্যক্রমটি ২০২৫ সালের ডিসেম্বর মাসে যাত্রা শুরু করে। প্রথম পর্যায়ে টানা নয় মাস স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সদস্যদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে কার্যক্রমটি পরিচালিত হয়। নবম লটারির মধ্য দিয়ে প্রথম পর্যায়ের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর সদস্যদের অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতায় দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু করা হয়েছে।

 

দ্বিতীয় পর্যায়ের প্রথম লটারির বিজয়ীর হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়ার মধ্য দিয়ে নতুন পর্যায়ের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর জে রবিউল ইসলাম ফরাজী, সভাপতি মো. দবিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মো. ইমরান হাসান মেহেদী, দপ্তর সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, প্রচার সম্পাদক মো. ইব্রাহিম হাসান নিলয়, কার্যকরী সদস্য মো. শামীম হোসেন হুমায়ুনসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আর জে রবিউল ইসলাম ফরাজী বলেন, “সদস্যদের আস্থা, আন্তরিকতা ও সহযোগিতার কারণেই নয় মাসব্যাপী প্রথম পর্যায়ের সঞ্চয় কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। সদস্যদের সেই আস্থা ও সহযোগিতার ধারাবাহিকতায় আমরা পুনরায় দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম শুরু করতে পেরেছি। ভবিষ্যতেও প্রবাসীদের কল্যাণে আরও বৃহৎ পরিসরে কল্যাণমূলক ও সঞ্চয়ভিত্তিক কর্মসূচি বাস্তবায়ন করা হবে, ইনশাআল্লাহ।”

সভাপতি মো. দবিরুল ইসলাম বলেন, “এই কার্যক্রম আমাদের পারস্পরিক বিশ্বাস, ঐক্য ও সহযোগিতার একটি সফল উদাহরণ। ভবিষ্যতেও সদস্যদের নিয়ে আরও বৃহত্তর কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে। প্রবাসীদের স্বার্থে আমরা সবাই একসঙ্গে কাজ করে যাব, ইনশাআল্লাহ।

সঞ্চয় কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যরা

#. মো. ইব্রাহিম খলিল

#. মো. কাউসার হোসেন হামিদ

#. মো. মোফাজ্জল হোসেন

#. মো. রেজাউল করিম

#. মো. আল-আমিন নিরব

#. মো. ইব্রাহিম হাসান নিলয়

#. মো. সুমন

#. মো. শামীম হোসেন হুমায়ুন

সবশেষে বাংলাদেশ ইন্টারন্যাশনাল প্রবাসী ফাউন্ডেশনের পক্ষ থেকে সঞ্চয় কার্যক্রমে অংশগ্রহণকারী সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে প্রবাসীদের কল্যাণে ভবিষ্যতে আরও বৃহত্তর ও জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)