কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।

Oplus_131072
পিরোজপুরের কাউখালীতে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা বেতকা অটো ও ভ্যান চালক সমবায় সমিতির কমিটি গঠন করা হয়েছে। সোমবার ২৮ অক্টোবর সন্ধ্যায় হোগলা-বেতকা অটো ও ভ্যানচালক অফিসের সামনে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মুশিদ কালাম সিকু, শ্রমিক নেতা নজরুল ইসলাম, সেলিম ফকির, হায়দার আলী, আবু বকর হাওলাদার, সাইফুল ইসলাম, মাহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে সকলের সর্বসম্মতিক্রমে সাইফুল ইসলাম মিঠুকে সভাপতি ও মাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট হোগলা বেতকা অটো ও ভ্যানচালক সমবায় সমিতির কমিটি গঠন করা হয়।