1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
৬৬ কেজি গাঁজার মামলায় জামিনের পর ফের মাদক কারবারের অভিযোগ, কেডিসিতে নিলু-রাসেল দম্পতি - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

৬৬ কেজি গাঁজার মামলায় জামিনের পর ফের মাদক কারবারের অভিযোগ, কেডিসিতে নিলু-রাসেল দম্পতি

নিজস্ব প্রতিবেদক।
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ২২ Time View

৬৬ কেজি গাঁজার মামলায় জামিনের পর ফের মাদক কারবারের অভিযোগ, কেডিসিতে নিলু-রাসেল দম্পতি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের কেডিসি বস্তি এলাকায় নিলুফা ইয়াসমিন নিলু ও তার স্বামী রাসেলের বিরুদ্ধে ফের মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ উঠেছে। ৬৬ কেজি গাঁজা উদ্ধারের ঘটনায় করা মামলায় জামিনে মুক্ত হওয়ার পর তারা আবারও মাদক কারবারে সক্রিয় হয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের।

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৯ জুন ২০২৬ কেডিসি বস্তি এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রকাশিত প্রতিবেদনে নিলু-রাসেল দম্পতি যৌথভাবে ওই মাদকদ্রব্য আমদানি করেছিলেন বলে অভিযোগের উল্লেখ রয়েছে।

অভিযানের সময় নিলু ও রাসেল ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরে এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

পরবর্তীতে নিলু আদালত থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফেরেন বলে জানা গেছে। এরপর তার স্বামী রাসেলকে সঙ্গে নিয়ে ফের মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

এলাকাবাসীর অভিযোগ, কেডিসি বস্তি এলাকায় মাদক কেনাবেচার কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। তারা নিলু-রাসেল দম্পতির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে নিলু-রাসেল দম্পতির বিরুদ্ধে ওঠা বর্তমান মাদক কারবারের অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)