1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
যুগপূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

যুগপূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের

জালালুর রহমান, মৌলভীবাজার
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩১ Time View

যুগপূর্তি উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের

জালালুর রহমান, মৌলভীবাজার : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ, যাদু প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার (১২ আগস্ট) মৌলভীবাজার শহরের এম.সাইফুর রহমান অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের কণ্ঠের নির্বাহী সম্পাদক, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য মিয়াজী সেলিম আহমেদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক ডা. ছাদিক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (অর্থ ও হিসাব) আব্দুর রশীদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ, বিশিস্ট সমাজসেবক ও কানাডা প্রবাসী শাহিন আহমদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম, শেখ বুরহান উদ্দিন (র.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি খালেদ চৌধুরী, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মশাহিদ আহমদ।

গুনিজন হিসাবে উপস্থিত ছিলেন সফল কৃষক আনসার মিয়া, সাধক ও লোক কবি আব্দুর রহমান ভান্ডারী, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিস্ট দানশীল ব্যক্তিত্ব শেখ আলহাজ্ব আব্দুল মুহিত, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আব্দুর রহমান শাহীন, বিশিস্ট সমাজসেবক মুহ.আতাউর রহমান, বৃক্ষকণ্যা মোসাম্মৎ সাদিয়া আক্তার (ঈশা), বিশিস্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব মাসুমুর রহমান মাতাব এর পক্ষে সম্মাননা স্মারক গ্রহন করেন- মুহ.আতাউর রহমান,অফিসবাজার সমাজকল্যাণ তহবিল সভাপতি ও সমাজসেবক মো: আব্দুল মুকিত, মোহন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহন মিয়া, সমাজসেবক মো: আজমল আলী শাহ, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন।

দিনব্যাপি আয়োজিত অনুষ্ঠানে রচনা প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মধ্যে ১ম স্থান অর্জন করেন, আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী মাছুমা আক্তার মৌমি, ২য় স্থান অর্জন করেন মৌলভীবাজার দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল এর ৮ম শ্রেনীর ছাত্রী আশহাদিয়া খাতুন ঐশী, ৩য় স্থান অর্জন করেন, আজমনি বহুমুখী হাইস্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্র তাওহীদুল ইসলাম। বিজয়ীদেরর মধ্যে নগদ টাকা, সম্মাননা স্মারক, বই ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দরা।

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সহ-সভাপতি পিন্টু দেবনাথ, যুগ্ন সম্পাদক সাইদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ, দপ্তর সম্পাদক মঈনুল হক, সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত খান, অর্থ সম্পাদক আব্দুল মুকিত ইমরাজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খালেদ আহমদ সামির, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পু, নির্বাহী সদস্য- চিনু রঞ্জন তালুকদার, জালালুর রহমান, মোনায়েম খান, তিমির বনিক, বিকাশ দাশ, নাসরিন আক্তার প্রিয়া, শাহ মো: ফজলুর রহমান, ফরিদুল ইসলাম ফরাজ, এনামুল হক আলম, জ্যেতির্ময় চক্রবর্তী, মো: মোস্তফা বখস, ছাদিকুর রহমান (সাব্বির), স্বরণ সিং, তাওহীদ ইসলাম, রিপন আহমদ-২, গৌবিন্দ গোস্বামীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা এ অনুস্টানকে প্রাণবন্ত করে গড়ে তুলতে সার্বিক সহযোগীতা করেন।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে- সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১১টা ১৫ মিনিটে অনুষ্ঠিত র‌্যালি শুরু হয়ে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। বিকেল ৩টায় এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় আলোচনা সভা, অতিথি সংবর্ধনা ও পুরস্কার বিতরণ এবং রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষনা করা হয়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে অনলাইন সাংবাদিকতা মানুষের কাছে দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার মাধ্যমে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি যাদু প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের আনন্দ দেয়। বক্তারা মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের যুগপূর্তিতে শুভেচ্ছা জানিয়ে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সংগঠনটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানটি সার্বিকভাবে সাংবাদিকতা, সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চার এক মিলনমেলায় পরিণত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)