1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বানারীপাড়ায় যুবদল নেতাদের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি দুই নেতা - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার শক্তি বাড়িয়ে প্রবল ঘূ’র্ণিঝড়ে পরিণত ‌‘মুরাসু’, আ’ঘাত হানতে পারে যেসব এলাকায় ‎কাঠের ভা’ঙা সেতুতে ১৫ গ্রামের মানুষের ঝুঁ’কিপূর্ণ চলাচল‎

বানারীপাড়ায় যুবদল নেতাদের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি দুই নেতা

বানারীপাড়া উপজেলার প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

বানারীপাড়ায় যুবদল নেতাদের ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি দুই নেতা

 

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:বরিশালের বানারীপাড়ায় উপজেলা কৃষক দলের এক নেতার নেতৃত্বে যুবদলের দুই নেতার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন চাখার ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান এবং বাইশারী ইউনিয়ন যুবদলের সদস্য মিজান। আহতদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলার ফেরিঘাট থেকে বন্দর বাজারের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

 

আহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ফেরিঘাট এলাকা থেকে বন্দর বাজারের দিকে যাওয়ার সময় উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাকিবুল ইসলাম সুমনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তাদের মারধর করে গুরুতর আহত করা হয় এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ ওঠে। একপর্যায়ে তারা ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

 

পরে স্থানীয়রা রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মাথায় সেলাই ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

 

এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

 

অন্যদিকে, অভিযোগের বিষয়ে উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাকিবুল ইসলাম সুমনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ঘটনার পর বানারীপাড়া উপজেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)