1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
গৌরনদীতে দু'র্নীতি প্র'তিরোধে বি'তর্ক প্রতিযোগিতা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

গৌরনদীতে দু’র্নীতি প্র’তিরোধে বি’তর্ক প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ৩০ Time View

গৌরনদীতে দু’র্নীতি প্র’তিরোধে বি’তর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান

শামীম মীর গৌরনদী প্রতিনিধি : দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির উদ্যোগে এক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান বুধবার সকালে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা দুর্নীতির সামাজিক প্রভাব, প্রতিরোধে জনসচেতনতা এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে যুক্তি উপস্থাপন করে।

প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মাস্টার ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা সমবায় অফিসার আফসানা সাখী, আইসিটি অফিসার বিপ্লব কুমার, একাডেমিক সুপার ভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইণ । উপস্তিত ছিলেন দূর্নীতি প্রতিরোধ কমিটর সহসভাপতি মোঃ আলী, সদস্য তাজবিরুল মহসিন বাবুল, আবুস সালেক মামুন, রাজা রাম সাহা। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা ডিবেডিং  সোসাইটির সভাপতি বাপ্পী সিকদার।  অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রতিযোগীতায় পালরদী স্কুল এ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন ও গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজ রানার আপা বিজয়ী হন। সেরা বিতর্কিক নির্বাচিত জাইমা রহমান।

 

ছবিসহ

গৌরনদীতে পিআইবির তিনদিন ব্যাপী সাংবাদিক

প্রশিক্ষনের সমাপন অনুষ্ঠান

শামীম মীর গৌরনদী প্রতিনিধি।।

বরিশালের গৌরনদীতে সাংবাদিকদের দক্ষতা ও মান উন্নয়ের লক্ষে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ সমাপ্তি হয়েছে। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আয়োজনে মঙ্গলবার  বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষণের সমন্বয়কারী জিলহাজ উদ্দিন নিপুন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সাধারন সম্পাদক হানিফ সরদার, যুগ্ম সম্পাদক আমিনা আকতার সোমা। শেষে ৩৫ জন প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়।

 

শামীম মীর

গৌরনদী প্রতিনিধি

01717168040



Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)