1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৬৮ Time View

কাউখালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ

কাউখালী প্রতিনিধি।পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার প্রতিটি ইউনিয়নের মেহনতী ও অসহায় মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে )সকাল ১০টায় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ চত্বরে নিজ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মোঃ ওসমান গনি। এই ইউনিয়নে প্রায় ১ হাজার পরিবারের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাফিউল আযম দুলাল, উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম উজ্জ্বল, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক আলম সিপাহীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় হাজী মোঃ ওসমান গনি বলেন, ঈদ মানে শুধু আনন্দ উদযাপন নয়, ঈদ মানে একে অপরের পাশে দাঁড়ানো এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। আমাদের সমাজে অনেক পরিবার আছে, যারা আর্থিক সংকটের কারণে ঈদের আনন্দ ঠিকভাবে উপভোগ করতে পারে না। তাদের কথা চিন্তা করেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। আমি বিশ্বাস করি, সমাজের প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে কোনো পরিবারই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)