একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্বে একযোগে গুরুত্বের সাথে দিবসটি প্রতিপালিত হচ্ছে। বাংলা ভাষাভাষী প্রতিটি নাগরিক এই দিবসটির জন্য বিশেষভাবে গর্বিত। বিভিন্ন ভাষাভাষী সকল জাতিগোষ্ঠীর মানসপটে দিবসটি এক অহংকার। এ দিবসটি পালনের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন জনগোষ্ঠীত “মাতৃভাষার গুরুত্ব ও অস্তিত্বের প্রয়োজনীয়তা অনুভব, সংরক্ষণ, পরিপুষ্টি, সচেতনতা ও যুগোপযোগী করণ বিষয়ে জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করা।
বর্তমানে আমাদের সামাজিক রাজনৈাতিক সাংস্কৃতিক ক্ষেত্রে চলছে চরম অবক্ষয়। বিশ্ববাসী যখন বাঙালির আত্মবিসর্জনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে স্বীকৃতি প্রদান করছে। তখন সামগ্রীকভাবে বাঙালিরা জাতীয় জীবনে অতীত ঐতিহ্যকে ভুলতে বসেছে। এই ক্ষুদ্র স্মরণীকা নতুন করে একুশের চেতনা জাগ্রত করুক, আন্দোলিত করুক সকলের হৃদয়। আমাদের মধ্যে পুর্নগঠিত হোক মানবতার ঐক্য।
আমি ৫২ সকল ভাষা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলা ভাষাভাষীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।
মারুফ আফজাল রাজন
উপজেলা নির্বাহী অফিসার
চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ