1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দুই তারকা ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের দল ঘোষণা - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

দুই তারকা ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৪৪ Time View

দুই তারকা ক্রিকেটারকে ফিরিয়ে পাকিস্তানের দল ঘোষণা

নিজস্ব প্রতিবেদন : বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়ে এনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

গত বছরের নভেম্বরে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন বাবর ও আফ্রিদি। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান। ওই সিরিজের দলে ছিলেন না তারা।অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ নিয়ে ব্যস্ত ছিলেন বাবর ও আফ্রিদি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে দলে ফেরানো হয়েছে তাদের। দলে জায়গা ধরে রেখেছেন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে দলে ফেরা স্পিন অলরাউন্ডার শাদাব খান। এছাড়াও দলের স্পিন বিভাগে আরও আছেন আবরার আহমেদ, মোহাম্মাদ নাওয়াজ ও উসমান তারিক।

শ্রীলঙ্কা সিরিজে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয় উইকেটরক্ষক-ব্যাটার খাজা নাফির। ১ ম্যাচ খেলে ২৬ রান করেছিলেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজের দলে রাখা হয়েছে তাকে। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন উসমান খান।লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ২৯ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। একই মাঠে পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।

পাকিস্তান টি-টোয়েন্টি দল : সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি (উইকেটরক্ষক), মোহাম্মাদ নাওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান ও উসমান তারিক।লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে আগামী ২৯ জানুয়ারি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। একই মাঠে পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি।

পাকিস্তান টি-টোয়েন্টি দল : সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফি (উইকেটরক্ষক), মোহাম্মাদ নাওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান ও উসমান তারিক।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)