1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৫ Time View

আবুল বাসার মিলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

দুই দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মানববন্ধন হয়। মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং টেকসই ও যুগোপযোগী বিতরণ ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ২ দফা দাবি আদায়ে আন্দোলনের অংশ হিসেবে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলাহাট উপজেলা শাখার ডি.জি.এম মোঃ ফকুরুদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সদর শাখার ডি.জি.এম (কারিগরি মোঃ ফিরোজ জামান, মহারাজপুর শাখার এজি. এম মোঃ আমিনুর রসুল, এজি. এম (কারিগরি) মোঃ মোঃ সালমান তারিক, জুনিয়র ইন্জিনিয়ার রানা তরপদার, চাঁপাইনবাবগঞ্জ সদরের লাইন্যান মোঃ সজিব রায়হান, শিবগঞ্জ সাহাপাড়া শাখার বিলিং সহকারী শারমিন আক্তারসহ অন্যরা। এসময় চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের ১৪ কোটি মানুষের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং টেকসই ও যুগোপযোগী বিতরণ ব্যবস্থা বিনির্মাণের লক্ষ্যে চলতি বছরের শুরু থেকে আরইবি-পবিস একীভূতকরণসহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ০২ দফা দাবি আদায়ে আন্দোলন করে আসছেন ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। আন্দোলনের যৌক্তিকতা উপলব্ধি করে সরকারের পক্ষ থেকে সমাধানের প্রচেষ্টা অব্যাহত থাকলেও কালক্ষেপণ এবং সংস্কারে অস্বীকৃতি জানিয়ে বিপত্তি সৃষ্টি করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি)। বিদ্যুৎ বিভাগ কর্তৃক পল্লী বিদ্যুৎ সিস্টেমের সংস্কার সময়ের দাবি হিসেবে উল্লেখপূর্বক সংস্কারসহ অন্যান্য সমস্যার যৌক্তিক সমাধানের জন্য ০৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। কিন্তু আরইবি কর্তৃক উক্ত কমিটির সভায় অনুপস্থিত থাকা, পরবর্তীতে ভিন্ন তারিখে সভায় উপস্থিত থাকলেও সভার সিদ্ধান্ত অনুযায়ী আরইবির পক্ষ থেকে সংস্কার প্রস্তাব উপস্থাপন না করা, অতঃপর সংস্কার প্রস্তাব উপস্থাপনের জন্য পুনরায় সভা আয়োজন করা হলেও আরইবির পক্ষ থেকে সংস্কার না করে বিদ্যমান কাঠামো বহাল রাখার প্রস্তাব প্রদান করা হয়। আরইবি-পবিস সংকটকালীন সময়ে সমাধানের চ্যালেঞ্জ মাথায় নিয়ে গত ২৬-০৮-২০২৪ তারিখে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন মেজর জেনারেল এস এম জিয়া-উল-আজিম। যোগদানের পর দাবি বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস এবং তাঁর প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে অনুরোধ জানান। কথা এবং কাজে শতভাগ মিল পাবেন মর্মেও তিনি প্রতিশ্রæতি ব্যক্ত করেন। কিন্তু বাস্তবে আরইবির কার্যক্রম সংস্থা প্রধানের প্রতিশ্রুতির সাথে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)