1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
সাবেক এমপি সালাম মূর্শেদীসহ আ’লীগের ৬৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

সাবেক এমপি সালাম মূর্শেদীসহ আ’লীগের ৬৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

এস.এম.শামীম, খুলনা জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ১৬৫ Time View

এস.এম.শামীম দিঘলিয়া, খুলনা।

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উলে­খ করে দিঘলিয়া থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন বাদী হয়ে মামলাটি দায়ের করেন (নং-১১, তাং-২৭/০৮/২০২৪)। খুলনার পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের নামে মামলা হওয়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগস্ট বিকেল সাড়ে তিনটার সময়ে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল দলীয় নেতা-কর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট সংলগ্ন পাকা রাস্তায় পার্শ্ববর্তী স্থানে অবস্থান করেন। এমন সময়ে সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীসহ আসামিরা কাটা রাইফেল, কাটা বন্দুকসহ বেআইনী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল বারী হেলালের গাড়ি বহরের নেতা-কর্মীদের উপর আতর্কিত হামলা করেন।

এ সময় বন্দুক দিয়ে গুলি করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে আজিজুল বারী হেলালের গাড়িতে গিয়ে লাগে। এছাড়া আসামিরা দুইটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া রামদায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন। ৬৮ জনের নাম উলে­খ করলেও ২০/২৫ জন অজ্ঞাত আসামি রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ মামলায় কোন আসামি গ্রেফতার হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)