কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার উদ্যোগে গনজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
গনবিপ্লবে সংগঠিত গনহত্যার বিচার দূরনীতিবাজদের গ্রেফতারসহ পরবর্তী অবৈধ সম্পদ বাজেয়াপ্ত এবং নির্বাচনে অযোগ্য ঘোষনার দাবীতে এ গনজমায়েত অনুষ্ঠিত হয়।
২৪ আগস্ট শনিবার বিকেলে কাউখালী দক্ষিণ বাজার টলসেটে অনুষ্ঠিত গনজমায়েতে কাউখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা ইয়াহিয়া হাওলাদার ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আল-আমিন হোসাইন, এ সময় বক্তব্য রাখেন সংগঠনের নেতা মাওলানা রেজাউল করিম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ওমর ফারুক , প্রাক্তন ওসি মনোয়ার হোসেন সহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।