1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
কাউখালীতে নড়েবড়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী  - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

কাউখালীতে নড়েবড়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী 

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৮৭ Time View

কাউখালীতে নড়েবড়ে বাঁশের সাঁকোর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এলাকাবাসী 

কাউখালী প্রতিনিধি::পিরোজপুরের কাউখালীতে নড়েবড়ে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো ব্যবহার করছে এলাকাবাসী। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।
উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ভান্ডারিয়া ও কাউখালী উপজেলার বর্ডার এলাকায় জোলাগাতি গ্রামের নুরু মেম্বারের বাড়ির সামনে জোলাগাতি খালের উপর ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পারাপার করছে এলাকাবাসীর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। এলাকাবাসী নিজেদের উদ্যোগে এই সাঁকোটি তৈরি করে। এই ঝুঁকিপূর্ণ লম্বা সাঁকো পারাপার হয়ে উভয়পারের তিনটি বাজার, দুইটি মাদ্রাসা, তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটি মাধ্যমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা আসা-যাওয়া করে। প্রতিদিন এই নড়েবড়ে বাঁশের সাঁকো দিয়ে কাউখালী ও ভান্ডারিয়া উপজেলার চারটি গ্রামের শত শত মানুষ পারাপার হয়। প্রায় সময়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। রোগী থাকলে তাদের দুর্ভোগের শেষ থাকে না। এলাকার শিশু ও বৃদ্ধরা এই সেতু উপর উঠতে না পেরে অনেক দূর ঘুরে এসে তাদের গন্তব্যস্থানে আসে।
এলাকাবাসী মিরাজ মীর জানান, এই সাঁকোটি ৫০-৬০ বছর আগে এলাকাবাসী তাদের যাতায়াতের সুবিধার জন্য নির্মাণ করেছেন। সরকারিভাবে তারা কোন সহযোগিতা পাইনি। মাদ্রাসা শিক্ষার্থী সাথী আক্তার ও স্কুল ছাত্র আবু বকর জানান, জীবনের ঝুঁকি নিয়ে আমরা প্রতিনিয়ত শিক্ষা প্রতিষ্ঠানে ঝুঁকিপূর্ণ সাঁকো পারাপার হয় যেতে হয়। এলাকার হাফেজ মোহাম্মদ হোসাইন বলেন, এলাকার অভিভাবকরা সবসময় আতঙ্কে থাকেন ওই ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পারাপার হয়ে ছাত্র ছাত্রীরা কোন দুর্ঘটনার স্বীকার হন কিনা। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এই খালের উপরে একটি পুলের ব্যবস্থা গ্রহণ করা হোক।
এ ব্যাপারে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, সাঁকোটি অনেক লম্বা। আমাদের পরিষদে এত বড় সাঁকো মেরামতের কোন বাজেট নেই। সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা জানান, আপনাদের মাধ্যমে ওই ঝুঁকিপূর্ণ  বাঁশের সাঁকোর অবস্থা জানতে পেরেছি। এত বড় বাঁশের সাঁকো সরকারি ভাবে বরাদ্দ ছাড়া নির্মাণ করা সম্ভব না। সরকারিভাবে বরাদ্দ পেলে একটি  পুলের ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)