সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
প্রতিবেদন: নিজস্ব প্রতিনিধি::বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সাগরে বাতাসের গতিবেগ বৃদ্ধি পেয়েছে। ফলে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের ওপর সামুদ্রিক ঝড়ের প্রভাব পড়তে পারে বলে সতর্কবার্তা জারি করা হয়েছে।
এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়ার এই পূর্বাভাসে জনগণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। জরুরি প্রয়োজনে আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট (www.bmd.gov.bd) ও হটলাইন থেকে সর্বশেষ তথ্য জানার পরামর্শও দেওয়া হয়েছে।
সূত্র:
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর
তাং: ০৩ জুলাই, ২০২৫
স্বাক্ষর: মোঃ হাফিজুর রহমান
পরিচালক (পূর্বাভাস)
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর