1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
দেওয়ানগঞ্জ সড়ক দু*র্ঘটনায় স্কুল শিক্ষক নি*হত - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

দেওয়ানগঞ্জ সড়ক দু*র্ঘটনায় স্কুল শিক্ষক নি*হত

এস এম দেলোয়ার হোসেন, দেওয়ানগঞ্জ (জামালপুর
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৫৩ Time View

দেওয়ানগঞ্জ সড়ক দু*র্ঘটনায় স্কুল শিক্ষক নি*হত

এস এম দেলোয়ার হোসেন.দেওয়ানগঞ্জ (জামালপুর):  জামালপুরের দেওয়ানগঞ্জে একটি প্রাইভেটকারের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার ২৮ জুন আনুমানিক সকাল ৬ টার দিকে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়কের উপর পুল্লাকান্দি সেতুর পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় হতাহত ব্যক্তিরা হলেন- পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান আতা (৫৫) এবং প্রতিবেশী পুল্লাকান্দী গ্রামের ছামিউল হক।

জানা গেছে, আতাউর রহমান আতা ও ছামিউল হক সকালে মর্নিং ওয়াক শেষ করে সেতুর পাশে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বাহাদুরাবাদ থেকে দেওয়ানগঞ্জগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে দুইজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত ছামিউল হককে উন্নত চিকিৎসার জন্য জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে গেলেও পুলিশ গাড়িটি আটক করেছে। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)