1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
বানারীপাড়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

বানারীপাড়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী

জাকির হোসেন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি :
  • Update Time : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১০৭ Time View

বানারীপাড়ায় জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী

জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি::বাংলাদেশ জামায়াতে ইসলামীর বানারীপাড়া উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১০ জন মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় বন্দর বাজারের বাইতুন্নাজাত কমপ্লেক্সে জামায়াতে ইসলামী বানারীপাড়া শাখার উদ্যোগে  এ  ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । দ্বীন প্রতিষ্ঠার অঙ্গীকারে উজ্জীবিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মাস্টার আব্দুল মান্নান। তিনি বলেন, “যতদিন না কায়েম হবে এ ধরায় আল্লাহর দ্বীন, ততদিন সব দুনিয়াদারি অর্থহীন।” তিনি দ্বীন প্রতিষ্ঠার পথে ত্যাগ ও সংগ্রামের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহদাত, উপজেলা সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, উপজেলা বায়তুল মাল সম্পাদক মাস্টার আবুল হোসেন, পৌর আমির কাওসার হোসাইন এবং উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুর রব।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীরা মিলিত হন। সভার শেষাংশে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মজলিসে মুফাসসিরিনের জেলা সেক্রেটারি ও বাইশারী ইউনিয়ন সভাপতি মাওলানা আতিকুল ইসলাম।

স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলা প্রাণের উৎসবে পরিণত হয় পাশাপাশি

অনুষ্ঠানটি ছিল ভ্রাতৃত্ব, সংহতি ও আদর্শিক চেতনার এক অনন্য মেলবন্ধন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)