গলাচিপায় কৃষকদের সাথে পার্টনার প্রোগ্রাম এর আওতায় কংগ্রেস বিষায়ক সভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার মু. জিল্লুর রহমান জুয়েল, ,পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ লা জুন রবিবার সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি’র কৃষিবিদ এইচ এম শামীম। এসময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আরজু আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আকরামুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, জামায়াতে ইসলামী আমির মোঃ জাকির হোসেন, গন অধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী মোঃ আবদুর রহমান সহ সাংবাদিক বৃন্দরা। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিভিন্ন ইউনিয়ন থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রান্তিক কৃষক শ্রেনী, তরুণ কৃষি উদ্যোক্তারা পার্টনার কংগ্রেস বিভিন্ন কৃষি ও প্রযুক্তিগত বিষয়ে আলোচনা মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।