কক্সবাজার উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি লাগব
আর জে রবিউল ইসলাম ফরাজী।। কক্সবাজারে গত বৃহস্পতিবার (১৫ মে) সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পশ্চিম লার পাড়া এলাকায়
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে, পানি চলাচলের প্রশস্ত ড্রেনের স্লাবের উপর স্থায়ীভাবে ঢালাই দিয়ে দোকান,গ্যারেজ ঘরবাড়ি নির্মান করে ড্রেন দখল করে রেখেছিল স্থানীয় এমন একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসন ছুটে গেলেন ঘটনাস্থলে । বর্ষাকালে আবদ্ধ ড্রেনে পানির রাস্তায় ছড়িয়ে পরে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং শত শত লোকজনের চলাচলে অসুবিধা হয়,বিশেষ করে স্কুল ও কলেজগামী শির্ক্ষার্থীদের অবর্ননীয় দুর্ভোগে পরেন। উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক, ঝিলংজা ইউনিয়ন পরিষদ জনাব নীলুফা ইয়াসমিন চৌধুরী এবং
সহকারী কমিশনার ঘটনাস্থান পরিদর্শন করে অবৈদ স্থাপনের সত্যতা মিলে ,শিক্ষার্থী ও জনগনের দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে স্থানীয়ভাবে এ সমস্যা সমাধানের চেষ্টা করেন এবং কয়েকজন সচেতন ব্যক্তি স্ব উদ্যোগে ড্রেনের উপর থেকে নিজ নিজ স্থাপনা অপসারন করে ড্রেন উন্মুক্ত করে দেন। কিছু ব্যক্তি ড্রেনের উপরের স্থাপনা অপসারন না করায়। তাৎক্ষণিক ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে,বিকেল ৫ টা হতে ৬.৫৫ঘটিকা সময় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন (২০০৯) মোতাবেক ৪ জন্য অবৈধ দখলকারীর প্রত্যেককে ১০,০০০/- টাকা করে মোট ৪০০০০/- টাকা জরিমানা আদায় করেন।এ সময় আগামী ৩ দিনের মধ্যে উক্ত স্থাপনাসমুহ অপসারন করে ড্রেন উন্মুক্ত করার জন্য নির্দেশনা প্রদান করেন। অভিযানে এলাকাবাসী সার্বিক সহযোগিতা প্রদান করে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জালান।