1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
হিন্দুদের বাড়ি আক্রমণ করলে পাঁঠা কাটার দা দিয়ে কোপ মারবেন"- ওয়াহিদুজ্জামান ওয়াহিদ - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

হিন্দুদের বাড়ি আক্রমণ করলে পাঁঠা কাটার দা দিয়ে কোপ মারবেন”- ওয়াহিদুজ্জামান ওয়াহিদ

দেবাশীষ মন্ডল আশীষ, স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৪৮ Time View

দেবাশীষ মন্ডল আশীষ, স্টাফ রিপোর্টার:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপি’র আহ্বায়ক ও নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে যদি কেউ হিন্দুদের বাড়ি আক্রমণ করে সে যে দলেরই হোক তাকে পাঠা কাটার রাম-দা দিয়ে পাছার উপর কোপ মারবেন। বিএনপিতে কোন সন্ত্রাসীদের স্থান নেই। বিএনপি সন্ত্রাসী কার্যক্রমে বিশ্বাস করে না।

 

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে দৈহারী ইউনিয়নের গনক্পাড়া বাজারে অনুষ্ঠিত ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

 

তিনি আরো বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল কখনো হিন্দুদের বাড়ি আক্রমণ ও লুটপাট করেনি। আওয়ামী লীগের নেতাকর্মীরা হিন্দুদের বাড়ি লুটপাট করে বিএনপির উপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। আপনারা সবাই সতর্ক থাকবেন।

 

বক্তৃতায় তিনি বলেন, নেছারাবাদ উপজেলায় প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি করে হিন্দুদের মন্দির পাহারা দেবার ব্যবস্থা করেছি। এ উপজেলায় কোন ধরনের রাজনৈতিকভাবে সহিংসতা ও হিন্দুদের বাড়ি আক্রমণ হবার ঘটনা ঘটেনি আর হবেও না। এটা বিএনপি’র সাংগঠনিক দক্ষতার বহিঃপ্রকাশ।

 

দৈহারী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ মারুফ হোসেনের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন, নেছারাবাদ উপজেলা বিএনপির যুগ্নs-আহবায়ক কাজী তাওহিদুল ইসলাম, সেলিম রেজা, মাহমুদুল হাসান বাবু, সোহেল মৃধা, পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ  মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তপু রায়হান, ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন সজীব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)