কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ১১ টায় কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি শান্তি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার গিয়ে সমাবেশে অনুষ্ঠিত হয়।
মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা কর্মী অংশ গ্রহণ করে। মিছিলে দলীয় লোকজন ছাড়াও সাধারন জনগণ স্বতস্ফূর্তভাবে এ শান্তি মিছিলে অংশ গ্রহণ করেন। উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহসান কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচ.এম দ্বীন মোহাম্মদ, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিয়া, জিয়াউল হাসান নিক্সন, যুবদলের আহবায়ক আসাদুজ্জামান মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, শ্রমিক দলের সাধারন সম্পাদক ইউসুফ আলী আকন, ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমন, অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক। শান্তি সমাবেশে বক্তারা বলেন ৫ ই আগষ্ট ছাত্র জনতা এদেশে আবার স্বাধীনতা আনল। এই ১৭ বছর আমাদের কোন বাক স্বাধীনতা ছিলনা। আজ দেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো।

বক্তারা নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের দেশ সম্প্রীতির দেশ এখানে সাম্প্রদায়িকতা চলবেনা। কোন ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো যাবে না। যদি কেউ এ ধরনের কোন কার্যকলাপে লিপ্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে তাৎক্ষনিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।