রংপুরে ১২ তারিখে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ সংশোধনের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি
রংপুর অফিস:পশ্চিমা পরাশক্তি ও ইসরায়েল দখলদার বাহিনীর বর্বরোচিত হামলা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে সারাদেশে জনগণ ১২ই এপ্রিল মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করবে। একই দিনে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহণের নির্ধারিত দিন। পরীক্ষার নির্ধারিত দিন আজ বুধবার রংপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে কৃষি গুচ্চ ভর্তি পরীক্ষার রংপুরের শিক্ষার্থীরা। স্বতঃস্ফূর্ত ভাবে ওই কর্মসূচিতে যোগদান ইচ্ছা পোষণ করছে। ওই দিনে ঢাকা সহ সারাদেশে সকল জনগণ রাজপথে নেমে আসার প্রবণতা রয়েছে সে কারণে যান চলাচলের বিঘ্ন ঘটতে পারে। অতএব শিক্ষার্থীদের পরীক্ষার হলে যাওয়াসহ পরীক্ষায় অংশগ্রহণ করতে নানা সমস্যার সম্মুখীন হতে হবে।
যেহেতু কৃষি গুচ্ছ অনেক শিক্ষার্থীর স্বপ্ন এবং ভর্তি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ।আজ বুধবার রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সালের নিকট স্মারকলিপি প্রদান করে কৃষি গুচ্ছ ভর্তি পরিক্ষার শিক্ষার্থীদের পক্ষে ইউসা মোহন রাতুল আদনান সামির ও আহমেদ নাফি।