1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
৪২ আওয়ামী লীগ নেতাকর্মী পেলেন আগাম জামিন - দৈনিক আজকের শিরোনাম
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

৪২ আওয়ামী লীগ নেতাকর্মী পেলেন আগাম জামিন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৪১ Time View

৪২ আওয়ামী লীগ নেতাকর্মী পেলেন আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে করা বিস্ফোরক আইনের চারটি মামলার ৪২ জন আসামিকে হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে। আসামিরা সবাই আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত। রবিবার (১৬ মার্চ) ৩৬ জন এবং সোমবার (১৭ মার্চ) আরও ৬ জন জামিন পেয়েছেন।

হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান এবং মোহাম্মদ শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আসামিদের সিলেটের দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন জকিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জি বাবর, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সজল বর্মণ এবং উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আল আমিন আব্দুল্লাহ সুমন।

সোমবার জামিনপ্রাপ্তরা হলেন মানিকপুর গ্রামের মতিউর রহমানের ছেলে সুলতান আহমদ, কলাদাপানিয়া গ্রামের সুধীর কুমার সিংহের ছেলে সজল কুমার সিংহ, হাতধর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে ইকবাল আহমদ, দরগা বাহারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে এটিএম ফয়সল এবং পীরের চক গ্রামের নোমান আলীর ছেলে শিমুল আহমদ।

জামিন শুনানিতে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী শারমিন রুবায়ত ইসলাম। জকিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী বলেন, “আদালত আজ আরও ৬ জনকে আগাম জামিন দিয়েছেন। এর আগে গতকাল (রবিবার) আরও ৩৬ জনকে আগাম জামিন দেওয়া হয়েছিল।”

জামিনপ্রাপ্তদের ৬ সপ্তাহের মধ্যে সিলেটের দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে হবে।

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)