1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
ফ্রান্সে মুসলিম খেলোয়াড়দের রোজায় নিষেধাজ্ঞা - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

ফ্রান্সে মুসলিম খেলোয়াড়দের রোজায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৫৬ Time View

ফ্রান্সে মুসলিম খেলোয়াড়দের রোজায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি মুসলমানের জন্য রমজান আত্মশুদ্ধির মাস। এই সময় সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম পালন করে থাকেন মুসলিমরা ব্যতিক্রম নন মুসলিম ক্রীড়াবিদরাও, যারা রোজা রেখেই মাঠে নামেন। যদিও দীর্ঘ সময় না খেয়ে ও পানীয় গ্রহণ না করে খেলাধুলায় অংশ নেওয়া সহজ নয়, তবু ধর্মীয় বিশ্বাসের কারণে অনেক খেলোয়াড় রোজা রেখেই খেলেন।

ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, বুন্দেসলিগা ও লা লিগার মতো শীর্ষস্থানীয় লিগগুলোতে মুসলিম খেলোয়াড়দের জন্য ইফতারের সময় ৯০ সেকেন্ডের বিরতি দেওয়া হয়। তবে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) এবার সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে মুসলিম খেলোয়াড়দের রোজা রাখার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

চলতি মাসে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল পর্বে ক্রোয়েশিয়ার বিপক্ষে মুখোমুখি হবে ফ্রান্স। দলটিতে উসমান ডেম্বেলে, এন’গোলো কান্তে, এলিয়াস গুয়েন্ডোজি, ইব্রাহিমা কোনাটে ও ফেরল্যান্ড মেন্ডির মতো পাঁচজন মুসলিম খেলোয়াড় রয়েছেন। ফরাসি ফুটবল ফেডারেশন জানিয়েছে, ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে কোয়ার্টার ফাইনাল শেষ না হওয়া পর্যন্ত কেউ রোজা রাখতে পারবেন না।

ফরাসি ফুটবল কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বৈষম্যমূলক বলে মনে করছেন অনেকেই। কারণ এর আগেও মুসলিম খেলোয়াড়দের প্রতি এমন আচরণ দেখা গেছে। গত বছর ফ্রান্সে ইফতারের সময় রেফারিদের খেলা বন্ধ না করতে নির্দেশ দেওয়া হয়, যাতে রোজা রাখা খেলোয়াড়রা ইফতার করতে না পারেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে পিএসজি সমর্থকরা ক্ষোভ প্রকাশ করে বিশাল ব্যানারে লিখেছিলেন— “একটি খেজুর, এক গ্লাস পানি, এফএফএফের দুঃস্বপ্ন।”

এছাড়া, মুসলিম খেলোয়াড়দের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে গত বছর ফ্রান্স অনূর্ধ্ব-১৯ দলের মিডফিল্ডার মাহামাদু দিয়াওয়ারা ফুটবল ছেড়ে দেন। তিনি বলেন, “তারা (ফ্রান্স) ইসলাম ধর্মকে সম্মান করে না।”

তবে এফএফএফ সভাপতি ফিলিপ ডায়ালো এ নিষেধাজ্ঞার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছেন, “কারো প্রতি কোনো বৈষম্য নেই। কিন্তু যখন আমরা ফরাসি দলে থাকি, তখন আমাদের অবশ্যই দলের কাঠামোকে সম্মান করতে হবে।”

সূত্র – ঢাকা প্রাকাশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)