1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
পূর্বাচলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম বদল - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

পূর্বাচলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম বদল

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৪৭ Time View

পূর্বাচলের শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম বদল

নিজস্ব প্রতিবেদন : পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এটি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নামে পরিচিত হবে। সোমবার (০৩ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ।

গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর স্টেডিয়ামটির নির্মাণকাজ স্থগিত হয়ে যায়। পরে বিসিবির নেতৃত্বে আসে পরিবর্তন—সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পরই তিনি স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের ইঙ্গিত দেন। এরপর বাতিল করা হয় আগের দরপত্র।

স্টেডিয়াম প্রকল্পের আওতায় মাঠের পাশাপাশি একটি পাঁচ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, আধুনিক প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার নির্মাণের পরিকল্পনা ছিল। বিসিবি পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণের জন্য সরকারের কাছ থেকে নামমাত্র মূল্যে সাড়ে ৩৭ একর জমি পেয়েছিল। কয়েক হাজার কোটি টাকার এই প্রকল্পে বিশ্বমানের এক ক্রিকেট কমপ্লেক্স গড়ে তোলার কথা ছিল। তবে সাম্প্রতিক সিদ্ধান্ত পরিবর্তনের ফলে প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)