1. admin@dailyajkershironam.com : Ajker Shironam :
  2. adminrabiul@gmail.com : Md Rafiqul Islam : Md Rafiqul Islam
  3. dainikajkershironamnews@gmail.com : Rabiul Islam : Rabiul Islam
  4. newsroomajkershironam@gmail.com : Adminnews Room : News Room
  5. ajkershironam24news@gmail.com : Nusrat Rita : Nusrat Rita
  6. rabiulislam2024bd@gmail.com : Raja Babu : Raja Babu
  7. bdbartaonline@gmail.com : Moni : Moni
  8. konikabd2024@gmail.com : Sumaya Aktar Mow : Sumaya Aktar Mow
আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে মুসল্লিদের ঢল - দৈনিক আজকের শিরোনাম
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতির দ’খলে জনজীবন, ব’লি হচ্ছে সাধারণ মানুষ কাউখালীতে আগাম লাউ চাষে বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক, এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত মামুন খান লক্ষ্মীপুরে মোটরসাইকেল ফেরত চাওয়ায় মা’রধরে ব্যবসায়ীর মৃ’ত্যু পোশাকশ্রমিকদের বি’ক্ষোভ: মিরপুরে সতর্ক অবস্থানে পুলিশ গাজীপুরে আজও শ্রমিকদের বি’ক্ষোভ-অ’বরোধ, ভা’ঙচুর অর্ধশতাধিক যানবাহন-দোকানপাট মোটরসাইকেলের নম্বরপ্লেটে নতুন নিয়ম, সামনে লিখতে হবে যেভাবে ইসলামী আন্দোলন রাজনীতিতে এক শক্তিশালী অবস্থানে পৌঁছেছে : চরমোনাই পীর ইয়েমেনে হুতিদের স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোটের হা’মলা ফেসবুকে পুলিশের গাড়িতে আ’গুন দেওয়ার স্বীকারোক্তি, যুবক আ’টক গাইবান্ধায় ধ’র্ষণের অ’ভিযোগে মাদ্রাসা পরিচালক গ্রে’প্তার

আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৩ Time View

আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে মুসল্লিদের ঢল

নিজস্ব প্রতিবেদন : গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরায়ে নেজামের (যোবায়ের অনুসারী) বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিন আজ (০২ ফেব্রুয়ারি)। আখেরি মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিদের ঢল নেমেছে। সকাল ৯টায় মোনাজাত শুরু হওয়ার কথা রয়েছে।

সকাল বেলা থেকেই রাজধানী ঢাকা, গাজীপুর ও আশপাশের এলাকা থেকে হাজারো নারী-পুরুষ পায়ে হেঁটে ইজতেমার ময়দানের দিকে আসতে থাকে। ইজতেমা ময়দান ছাড়াও আশপাশের সড়ক, মাঠ ও বিভিন্ন স্থানে ভিড় জমিয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নারীদের জন্য আলাদা জায়গার ব্যবস্থা না থাকায় তারা বিভিন্ন স্থানে নিজ উদ্যোগে পর্দা টানিয়ে বসার ব্যবস্থা করেছেন।

বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা প্রতিবন্ধী মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তাশকিল কামরার পাশে নির্দিষ্ট জায়গায় প্রায় ২০০ জন প্রতিবন্ধী মুসল্লি অবস্থান নিয়েছেন।

নিরাপত্তার দায়িত্বে থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার ড. মো. নাজমুল করিম খান জানান, শনিবার রাত ১২টা থেকে টঙ্গী-কামারপাড়া রোড, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুরের ভোগড়া বাইপাস পর্যন্ত এবং আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ইজতেমা সংশ্লিষ্ট যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।

শনিবার বাদ আসর ইজতেমা ময়দানে ৬৩টি যুগলের যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়। মোহরে ফাতেমি অনুসারে বিয়েগুলো পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান।

এবারের বিশ্ব ইজতেমায় ৭২টি দেশ থেকে ২ হাজার ১৫০ জন বিদেশি মেহমান এসেছেন। এর মধ্যে ভারত, পাকিস্তান, সৌদি আরব, কুয়েত, আফগানিস্তান, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নিয়েছেন।

আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শুরায়ে নেজামের দুই ধাপের ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় পর্ব। এরপর ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের বিশ্ব ইজতেমা।

সূত্র – কাল বেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Daily Ajker Shironam
Theme Designed BY Kh Raad (Frilix Group)